ওয়েব ডেস্ক : নবান্নে সিকিমের ( Sikkim) মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের (Prem Singh Tamang) সঙ্গে দীর্ঘ বৈঠক করলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সূত্রের খবর, সীমান্তবর্তী দুই রাজ্যের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো এবং তিস্তা নদীকে ঘিরে তৈরি হওয়া একাধিক সমস্যার সমাধান নিয়েই মূলত আলোচনা হয়েছে।
বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল শিলিগুড়ির এসএনটি কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে আটকে থাকা ‘সুস্বাস্থ্য ভবন সিকিম’ নির্মাণ প্রকল্প। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। দুই রাজ্যের প্রশাসনিক স্তরে সমন্বয় বাড়িয়ে প্রকল্পটির কাজ এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়েও মতবিনিময় হয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে পারস্পরিক পরিবহণ চুক্তি আরও কার্যকর করার বিষয়েও আলোচনা করেন দুই মুখ্যমন্ত্রী। পর্যটন, বাণিজ্য এবং সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দিকেও জোর দেওয়া হয়েছে।
আরও খবর : নিম্নচাপের জেরে ভিজবে বাংলা, আজ দক্ষিণবঙ্গের ২ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা
এছাড়া ২০২৩ সালের গ্লেসিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড-এর পর তিস্তা নদীর পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে খবর। ভয়াবহ বন্যার জেরে নদীর তলদেশে বিপুল পরিমাণ পলি জমে যাওয়ায় জাতীয় সড়ক-১০-সহ সিকিমের একাধিক গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা এখনও সমস্যার মুখে। জানা যাচ্ছে, দুই রাজ্য মিলিতভাবে কীভাবে তিস্তার পলি অপসারণ করবে তা নিয়েও দীর্ঘ আলোচনা হয়।
Delighted to host the Hon’ble Chief Minister of Sikkim; Shri Prem Singh Tamang Ji, at Nabanna today.
It was a pleasure to exchange warm greetings and discuss matters of mutual interest between our two States. Sikkim and West Bengal share deep historical, cultural and… pic.twitter.com/sL4h6WKDdW— Suvendu Adhikari (@SuvenduWB) July 2, 2026
বৈঠক শেষে এক্সে-এ একাধিক ছবি পোস্ট করে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানান, “আজ নবান্নে সিকিমের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী প্রেম সিং তামাংকে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমাদের দুই রাজ্যের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিকভাবে শুভেচ্ছা বিনিময় ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং জনগণের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত গভীর। আগামী দিনে দুই রাজ্যের মানুষের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে এই সম্পর্ককে আরও সুদৃঢ় করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
দেখুন অন্য খবর :
