34.9 C
Kolkata

অভিষেককে টপকে টি-টোয়েন্টিতে বিশ্বসেরা ঈশান

Must Read

ওয়েব ডেস্ক : আইসিসি-র টি-২০ আন্তর্জাতিক ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে (ICC t20 international batting rankings) বিশ্বের এক নম্বর ব্যাটারের আসন দখল করলেন ঈশান কিষান (Ishan Kishan)। প্রথমবার এই কৃতিত্ব অর্জন করলেন ভারতীয় এই ওপেনার। দীর্ঘদিন শীর্ষে থাকা সতীর্থ অভিষেক শর্মাকে (Abhishek Sharma) পিছনে ফেলেই সিংহাসনে বসেছেন তিনি।

চলতি বছরের টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত ধারাবাহিক পারফরম্যান্সই ঈশানের (Ishan Kishan) র‍্যাঙ্কিংয়ে প্রধান কারণ। টুর্নামেন্টে ৩১৭ রান করার পাশাপাশি প্রায় ২০০ স্ট্রাইক রেটে ব্যাট করে একাধিক ম্যাচে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে ৪০ বলে ৭৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচের সেরাও হয়েছিলেন ঈশান।

আরও খবর : বিশ্বকাপে ব্রাজিলের বড় দুঃসংবাদ, চোটে ছিটকে যেতে পারেন লুকাস পাকেতা!

বিশ্বকাপের সেই ফর্ম ধরে রেখে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজেও নজর কেড়েছেন তিনি। তারই পুরস্কার হিসেবে ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং নিয়ে আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেন ভারতীয় ব্যাটার। বর্তমানে ঈশান কিষান ও অভিষেক শর্মার মধ্যে ব্যবধান মাত্র সাত রেটিং পয়েন্ট। এই সাফল্যের ফলে বিরাট কোহলি, সূর্যকুমার যাদব এবং অভিষেক শর্মার পর টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটার হওয়া চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে নাম লেখালেন ঈশান কিষান (Ishan Kishan)।

অন্যদিকে, আইসিসি-র নতুন র‍্যাঙ্কিংয়ে ভারতের শিবম দুবেও তিন ধাপ এগিয়ে টি-২০ অলরাউন্ডারদের তালিকায় সপ্তম স্থানে উঠে এসেছেন। টেস্ট র‍্যাঙ্কিংয়েও বড় পরিবর্তন হয়েছে। ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান দখল করেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, আর টেস্ট বোলারদের মধ্যে এক নম্বর স্থান ধরে রেখেছেন ভারতের জসপ্রিত বুমরাহ।

দেখুন অন্য খবর :

Latest News

ভোট-পরবর্তী হিংসা মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে অনুব্রত মণ্ডল, সিউড়ি আদালতে খারিজ হয়েছিল আবেদন

কলকাতা: পরবর্তী হিংসার মামলায় গ্রেফতারের আশঙ্কায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন বীরভূমের (Birbhum) তৃণমূলের (TMC) প্রাক্তন জেলা...

More Articles Like This