34.9 C
Kolkata

বিধাননগর হাসপাতালের নাম বদল, চালু হল ‘জননী’ পোর্টাল

Must Read

কলকাতা: চিকিৎসক দিবসে রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় একাধিক নতুন উদ্যোগের ঘোষণা করা হয়েছে। ডা. বিধানচন্দ্র রায়ের জন্মদিবসে বিধাননগর মহকুমা হাসপাতালের (Biddhannagar) নাম পরিবর্তন করে ডা. বিধানচন্দ্র রায় মাল্টি স্পেশালিটি হাসপাতাল রাখা হয়েছে। একই সঙ্গে মা ও শিশুর স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করতে চালু করা হয়েছে ‘জননী’ পোর্টাল । পাশাপাশি স্বাস্থ্য ভবনে উদ্বোধন হয়েছে একটি কেন্দ্রীয় কন্ট্রোল রুম, যেখান থেকে রাজ্যের সরকারি হাসপাতালগুলির পরিষেবা সার্বক্ষণিক নজরদারির আওতায় থাকবে।

সরকারের দাবি, ‘জননী’ পোর্টালের মাধ্যমে গর্ভবতী মহিলা, প্রসূতি এবং নবজাতকদের সঠিক সময়ে প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া আরও সহজ হবে। এই ডিজিটাল প্ল্যাটফর্মে রোগীর তথ্য সংরক্ষণ, চিকিৎসার অগ্রগতি এবং পরিষেবার সমন্বয় আরও কার্যকরভাবে করা সম্ভব হবে।

আরও পড়ুন: বাড়ি দখল মামলায় জামিন পেলেন জয়প্রকাশ মজুমদার

এদিন স্বাস্থ্য পরিষেবা জোরদার করতে ২০০টি সরকারি অ্যাম্বুল্যান্সেরও উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি নদিয়া জেলার ড্রাগ কন্ট্রোল অফিস এবং বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ব্র্যাকিথেরাপি পরিষেবারও সূচনা হয়েছে।

এছাড়া ‘প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা’-র আনুষ্ঠানিক সূচনা এবং নি-ক্ষয়মিত্র কর্মসূচির আওতায় যক্ষ্মা নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করা হয়। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, ধাপে ধাপে বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য স্বাস্থ্য প্রকল্পকে একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনার কাজ চলছে। এর ফলে স্বাস্থ্য পরিষেবার স্বচ্ছতা, দ্রুততা এবং নজরদারি আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

Latest News

ভোট-পরবর্তী হিংসা মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে অনুব্রত মণ্ডল, সিউড়ি আদালতে খারিজ হয়েছিল আবেদন

কলকাতা: পরবর্তী হিংসার মামলায় গ্রেফতারের আশঙ্কায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন বীরভূমের (Birbhum) তৃণমূলের (TMC) প্রাক্তন জেলা...

More Articles Like This