বিশ্বকাপে ব্রাজিলের বড় দুঃসংবাদ, চোটে ছিটকে যেতে পারেন লুকাস পাকেতা!

Must Read

ওয়েব ডেস্ক : বিশ্বকাপের নকআউট পর্বে বড় ধাক্কা খেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil)। দলের অন্যতম নির্ভরযোগ্য মিডফিল্ডার লুকাস পাকেতার (Lucas Paqueta) চোট নিয়ে বাড়ছে উদ্বেগ। জানা যাচ্ছে, বাঁ-পায়ের ঊরুর পেশিতে গুরুতর চোট পাওয়ায় চলতি বিশ্বকাপে (FIFA Football World Cup 2026) তাঁর আর মাঠে নামার সম্ভাবনা অত্যন্ত কম।

রাউন্ড অব ৩২-এ জাপানের বিরুদ্ধে ম্যাচে প্রথমার্ধের শেষ মুহূর্তে চোট পান পাকেতা (Lucas Paqueta)। ব্যথায় কাতর অবস্থায় সতীর্থদের সহায়তায় মাঠ ছাড়তে হয় তাঁকে। দ্বিতীয়ার্ধে আর নামতে পারেননি ব্রাজিলের এই তারকা মিডফিল্ডার। পরে ব্রাজিল ফুটবল ফেডারেশন জানায়, তাঁর বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে এবং চিকিৎসক দলের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। যদিও এখনও সরকারিভাবে পাকেতাকে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার ঘোষণা করা হয়নি।

আরও খবর : স্পাইডার-ম্যানের সঙ্গে জুটি বাঁধলেন মেসি! নতুন টিজার ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চা

পাকেতার (Lucas Paqueta) অনুপস্থিতি ব্রাজিলের জন্য বড় ধাক্কা বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। কার্লো আনচেলত্তির কৌশলে মাঝমাঠে বল নিয়ন্ত্রণ, আক্রমণ তৈরি এবং প্রতিপক্ষের ডিফেন্সে চাপ সৃষ্টি, সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন তিনি। ফলে নকআউট পর্বে তাঁর অভাব অনুভূত হওয়ার আশঙ্কা প্রবল।

এখন নজর ব্রাজিলের (Brazil) প্রথম একাদশে। পাকেতার জায়গায় কাকে খেলানো হবে, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। ডানিলো সান্তোস একটি বিকল্প হলেও, আক্রমণভাগ আরও শক্তিশালী করতে নেইমারকে প্রথম একাদশে ফেরানোর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না ফুটবল মহলের একাংশ।

দেখুন অন্য খবর :

Latest News

পুজোর ছুটির আগেই বৈঠক চান রাজ্য সরকারি কর্মীরা! প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রাকে চিঠি সংগ্রামী যৌথ মঞ্চের

কলকাতা: পুজোর ছুটি (Puja Vacation) শুরু হওয়ার আগেই বৈঠক চায় সংগ্রামী যৌথ মঞ্চ। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের কথা...

More Articles Like This