আরও বিপাকে সুমিত রায়, আগাম জামিন মামলায় হস্তক্ষেপ করলেন না বিচারপতি

Must Read

ওয়েব ডেস্ক : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ঘনিষ্ঠ সহযোগী সুমিত রায়ের (Sumit Roy) আইনি লড়াইয়ে আপাতত কোনও ধরণের স্বস্তি মিলল না। আগাম জামিনের আবেদন নিয়ে টানা দ্বিতীয় দিনও শুনানি হল না কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। মঙ্গলবার বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত ছিল। তবে বিচারপতি জানান, এর আগে এই মামলার বিস্তারিত শুনানি বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে হয়েছে। সেই কারণেই তিনি জরুরি ভিত্তিতে মামলাটি শুনতে অনিচ্ছুক বলে জানান। মামলার শুনানি থেকে সরে দাঁড়ান।

অন্যদিকে, সুমিত রায়ের (Sumit Roy) আইনি জটিলতা আরও বেড়েছে। শালবনি থানার মামলার পাশাপাশি এবার ডেবরা থানাতেও তাঁর বিরুদ্ধে নতুন এফআইআর দায়ের হয়েছে। ফলে তদন্তের পরিধিও আরও বিস্তৃত হয়েছে। সুমিত রায়ের আইনজীবীর পক্ষ থেকে দ্রুত শুনানির আবেদন জানিয়ে অন্তর্বর্তী রক্ষাকবচ চাওয়া হলেও, তা গ্রহণ করেনি আদালত। ফলে আপাতত আগাম জামিনের আবেদন নিয়ে অনিশ্চয়তা থেকেই গেল।

আরও খবর : ডিম ছোড়া রুখতে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের, রাজ্যকে গাইডলাইন তৈরির নির্দেশ

উল্লেখ্য, জমি সংক্রান্ত প্রতারণার অভিযোগে সুমিত রায়ের বিরুদ্ধে শালবনি থানায় মামলা দায়ের হয়েছে। অভিযোগ, জমি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক ব্যক্তির কাছ থেকে ১০ লক্ষ টাকা নেওয়া হলেও জমি দেওয়া হয়নি। তদন্তে আরও একাধিক ব্যক্তির কাছ থেকে একই ধরনের অভিযোগ পাওয়ার কথাও উঠে এসেছে। সেই অভিযোগের ভিত্তিতেই কয়েক সপ্তাহ ধরে সুমিত রায়ের খোঁজ চালাচ্ছে পুলিশ।

দেখুন অন্য খবর :

Latest News

পুজোর ছুটির আগেই বৈঠক চান রাজ্য সরকারি কর্মীরা! প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রাকে চিঠি সংগ্রামী যৌথ মঞ্চের

কলকাতা: পুজোর ছুটি (Puja Vacation) শুরু হওয়ার আগেই বৈঠক চায় সংগ্রামী যৌথ মঞ্চ। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের কথা...

More Articles Like This