27.5 C
Kolkata

২১ জুলাই ভিক্টোরিয়া হাউসের সামনে সভায় অনুমতি নয়, তৃণমূলের দুই শিবিরের আবেদন খারিজ পুলিশের

Must Read

কলকাতা: ২১ জুলাই শহিদ দিবস (21 July Shahid Diwas) উপলক্ষে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে জনসভার অনুমতি পেল না তৃণমূলের কোনও শিবিরই। কালীঘাট (Kalighat) তৃণমূল (TMC) এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নেতৃত্বাধীন শিবির, দু’পক্ষের আবেদনই খারিজ করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, ভিক্টোরিয়া হাউস ও সংলগ্ন এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারার অধীনে জমায়েত নিষিদ্ধ। তাই ওই স্থানে ২১ জুলাইয়ের কর্মসূচির অনুমতি দেওয়া সম্ভব নয়। পুলিশের এই সিদ্ধান্তের পর বিকল্প ভেন্যু খুঁজতে শুরু করেছে কালীঘাট তৃণমূল।

আরও পড়ুন: ডিম ছোড়া রুখতে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের, রাজ্যকে গাইডলাইন তৈরির নির্দেশ

পুলিশ সূত্রে জানানো হয়েছে, ভিক্টোরিয়া হাউস ও সংলগ্ন এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারার অধীনে জমায়েত নিষিদ্ধ। তাই ওই স্থানে ২১ জুলাইয়ের কর্মসূচির অনুমতি দেওয়া সম্ভব নয়। পুলিশের এই সিদ্ধান্তের পর বিকল্প ভেন্যু খুঁজতে শুরু করেছে কালীঘাট তৃণমূল।

দলের নেত্রী দোলা সেন বলেন, গত ৩৩ বছর ধরে একই স্থানে শহিদ দিবস পালন করা হচ্ছে। বিষয়টি নিয়ে দলের মধ্যে আলোচনা চলছে এবং আইন ও বিচারব্যবস্থার উপর তাঁদের পূর্ণ আস্থা রয়েছে। অন্যদিকে ঋতব্রত শিবিরের পক্ষ থেকেও জানানো হয়েছে, প্রয়োজনে পুলিশের কাছে ফের আবেদন জানানো হবে।

উল্লেখ্য, ১৯৯৩ সালের ২১ জুলাই মহাকরণ অভিযানে নিহত ১৩ জনের স্মরণে প্রতি বছর ধর্মতলায় শহিদ দিবস পালন করে তৃণমূল। তবে এবার পুলিশি নিষেধাজ্ঞার জেরে দীর্ঘদিনের এই কর্মসূচির ভেন্যু বদলের সম্ভাবনা তৈরি হয়েছে।

Latest News

১০০ কোটির বেশি লগ্নিতে সিঙ্গল উইন্ডো ছাড়পত্র, জমি নীতিতে বড় বদলের ঘোষণা শুভেন্দুর

কলকাতা: পশ্চিমবঙ্গে শিল্পে নতুন গতি আনতে জমি নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রাজ্য সরকার। ডানকুনিতে (Dankuni) লাক্স কোজি ইন্ডাস্ট্রিজের...

More Articles Like This