অত্যাচার ও ঘরছাড়াদের আইনি সহায়তায় ‘এক ডাকে অভিষেক’, চালু হল বিশেষ হেল্পলাইন

Must Read

কলকাতা: ভোট-পরবর্তী হিংসা ও ঘরছাড়া কর্মীদের আইনি সহায়তা দিতে নতুন উদ্যোগ নিল কালীঘাট (Kalighat) তৃণমূল (TMC)। ‘এক ডাকে অভিষেক’ (Ek Daake Abhishek) নামে একটি বিশেষ কর্মসূচি চালু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এর আওতায় অত্যাচার, ঘরছাড়া এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় জড়িয়ে পড়া কর্মীদের জন্য চালু করা হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের পর যাঁরা রাজনৈতিক হিংসার শিকার হয়েছেন বা আইনি সমস্যায় পড়েছেন, তাঁরা প্রয়োজনীয় আইনি সহায়তার জন্য ৭৮৮৭৭৭৮৮৭৭ নম্বরে যোগাযোগ করতে পারবেন। ফেসবুক পোস্টের মাধ্যমে এই উদ্যোগের কথা প্রকাশ্যে আনা হয়েছে।

আরও পড়ুন: ডিম ছোড়া রুখতে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের, রাজ্যকে গাইডলাইন তৈরির নির্দেশ

পালাবদলের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মীদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে এবং জানিয়েছে, কোনও কর্মীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাইরে ভিউ কাটার বসানোর কাজও শুরু হয়েছে। ফলে বাইরে থেকে আর বাড়ির ভিতরের অংশ দেখা যাবে না।

‘এক ডাকে অভিষেক’ কর্মসূচি ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এই উদ্যোগে তৃণমূলের নিচুতলার কর্মীদের আস্থা কতটা ফিরে আসবে, তা সময়ই বলবে।

Latest News

পুজোর ছুটির আগেই বৈঠক চান রাজ্য সরকারি কর্মীরা! প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রাকে চিঠি সংগ্রামী যৌথ মঞ্চের

কলকাতা: পুজোর ছুটি (Puja Vacation) শুরু হওয়ার আগেই বৈঠক চায় সংগ্রামী যৌথ মঞ্চ। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের কথা...

More Articles Like This