29.4 C
Kolkata

চীনের হাতে এবার বাংলাদেশের তিস্তা প্রকল্প! উদ্বিগ্ন ভারত, কী বার্তা দিল বেজিং?

Must Read

ওয়েব ডেস্ক : তিস্তা নদী (Teesta river) ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প ঘিরে ভারতের (India) উদ্বেগকে কার্যত গুরুত্ব না দিয়েই বাংলাদেশের (Bangladesh) পাশে থাকার বার্তা দিল চীন (China)। বেজিং স্পষ্ট জানিয়েছে, ঢাকা-চীন সহযোগিতা কোনও তৃতীয় দেশকে লক্ষ্য করে নয়। তাই এই প্রকল্পে বাইরের কোনও দেশের প্রভাব বা হস্তক্ষেপের প্রশ্নই ওঠে না।

চীনের (China) বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, তিস্তা প্রকল্প বাংলাদেশের কাছে একটি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক উদ্যোগ। এই প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে চীন। পাশাপাশি দুই দেশের মধ্যে জলসম্পদ, বাণিজ্য ও উন্নয়ন-সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার কথাও জানান তিনি।

আরও খবর : সৌদি আরবে ঘটল ভয়াবহ ঘটনা

এদিকে, বাংলাদেশের (Bangladesh) বিদেশমন্ত্রী উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছেন, তিস্তা প্রকল্পে প্রথমবারের মতো যৌথ ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে ঢাকা ও বেজিং। তাঁর দাবি, সমীক্ষার রিপোর্ট ইতিবাচক হলে প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা করবে চীন।

চলতি বছরের শুরুতেই বাংলাদেশ জল উন্নয়ন বোর্ড এবং চীনের রাষ্ট্রায়ত্ত সংস্থা পাওয়ার চায়না তিস্তা প্রকল্প সংক্রান্ত সমঝোতার মেয়াদ বাড়িয়েছে। এর ফলে প্রকল্পের কাজ এগিয়ে যাওয়ার সম্ভাবনা আরও জোরালো হয়েছে। তবে পুরো বিষয়টির দিকে কড়া নজর রাখছে ভারত। কারণ, তিস্তার একটি অংশ শিলিগুড়ি করিডরের খুব কাছাকাছি, যা উত্তর-পূর্ব ভারতের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র স্থল সংযোগ। তাই এই অঞ্চলে চীনের বাড়তি ভূমিকা ভারতের কৌশলগত ও নিরাপত্তাজনিত উদ্বেগ আরও বাড়াতে পারে বলেই মনে করছে নানান মহল।

দেখুন অন্য খবর :

Latest News

ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় ভারতের ‘অপারেশন আমিস্তাদ’, পৌঁছল ৬৬ টন ত্রাণ ও ফিল্ড হাসপাতাল

ওয়েব ডেস্ক : ভয়াবহ ভূমিকম্পে (Earthquake) বিপর্যস্ত ভেনেজুয়েলার (Venezuela) পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার হাত বাড়াল ভারত (India)। ‘অপারেশন আমিস্তাদ’(Operation...

More Articles Like This