29.4 C
Kolkata

ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় ভারতের ‘অপারেশন আমিস্তাদ’, পৌঁছল ৬৬ টন ত্রাণ ও ফিল্ড হাসপাতাল

Must Read

ওয়েব ডেস্ক : ভয়াবহ ভূমিকম্পে (Earthquake) বিপর্যস্ত ভেনেজুয়েলার (Venezuela) পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার হাত বাড়াল ভারত (India)। ‘অপারেশন আমিস্তাদ’(Operation Amistad) শুরু করেছে ভারত। এর সাহায্যে ভেনেজুয়েলায় ৬৬ টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে নয়াদিল্লি। এছাড়া, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং একটি অস্থায়ী ফিল্ড হাসপাতাল তৈরি করা হয়েছে। রবিবার এই তথ্য জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)।

সোশ্যাল মিডিয়ায় বিদেশমন্ত্রী জানান, ভেনেজুয়েলার ভূমিকম্প-পরবর্তী উদ্ধার ও ত্রাণকাজে সহায়তা করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর বক্তব্য, ভারতের পাঠানো ফিল্ড হাসপাতাল, প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং ত্রাণসামগ্রী দুর্গত মানুষের পাশে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। পাশাপাশি তিনি ত্রাণ পাঠানোর একাধিক ছবিও প্রকাশ করেন।

আরও খবর : সৌদি আরবে ঘটল ভয়াবহ ঘটনা

ভারতীয় বায়ুসেনা জানিয়েছে, তাদের দুটি সি-১৭ গ্লোবমাস্টার-III পরিবহণ বিমান দিল্লি থেকে প্রায় ১৪ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে ২৩ ঘণ্টায় ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে পৌঁছেছে। বিমানে ছিল ভারতীয় সেনাবাহিনীর একটি ফিল্ড হাসপাতাল, ৩৫ টনেরও বেশি ত্রাণসামগ্রী, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং দুটি ‘ভীষ্ম কিউব’। এছাড়া উদ্ধারকাজে সহায়তার জন্য ৪১ সদস্যের একটি বিশেষ দলও পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহে ৭.২ ও ৭.৫ মাত্রার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ভেনেজুয়েলায় (Venezuela) ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি হিসেবে এখনও পর্যন্ত প্রায় ১,৫০০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন প্রায় ১০ হাজার মানুষ। এই পরিস্থিতিতে দ্রুত মানবিক সহায়তা পৌঁছে দিতে ভারত শুরু করেছে ‘অপারেশন আমিস্তাদ’। স্প্যানিশ ভাষায় ‘আমিস্তাদ’ শব্দের অর্থ হল ‘বন্ধুত্ব’।

দেখুন অন্য খবর :

Latest News

চীনের হাতে এবার বাংলাদেশের তিস্তা প্রকল্প! উদ্বিগ্ন ভারত, কী বার্তা দিল বেজিং?

ওয়েব ডেস্ক : তিস্তা নদী (Teesta river) ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প ঘিরে ভারতের (India) উদ্বেগকে কার্যত গুরুত্ব না দিয়েই...

More Articles Like This