31.6 C
Kolkata

আবারও অপেক্ষা বৈভবের! দ্বিতীয় টি-টোয়েন্টিতেও সুযোগ পেল না তরুণ ব্যাটার

Must Read

ওয়েব ডেস্ক : আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে দ্বিতীয় তথা শেষ টি-টোয়েন্টিতেও সুযোগ পেলেন বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi)। প্রথম ম্যাচে হারের পর দল পরিবর্তন হলেও একাদশে জায়গা হয়নি তরুণ ব্যাটারের। বরং ভারতের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে সূর্যাংশ শেডগে এবং প্রিন্স যাদবের। এই সিদ্ধান্ত ঘিরেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে ক্রিকেট মহলে।

বেলফাস্টে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শ্রেয়স আইয়ার। প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতার পর একাধিক পরিবর্তনের আশা করেছিলেন সমর্থকরা। বিশেষ করে বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) অভিষেক নিয়ে জোর জল্পনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বেঞ্চেই বসিয়ে রাখা হয়।

প্রথম টি-টোয়েন্টির পর শ্রেয়স আইয়ার জানিয়েছিলেন, ভালো ফর্মে থাকা ক্রিকেটারদেরই সুযোগ দেওয়া হচ্ছে। সেই যুক্তি সামনে এলেও প্রশ্ন উঠছে, আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পর জাতীয় দলে ডাক পাওয়া বৈভবকে সুযোগ দেওয়া হল না কেন? অন্যদিকে সূর্যাংশ শেডগে ও প্রিন্স যাদব জাতীয় দলে অভিষেকের সুযোগ পেলেন। সূর্যাংশ আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন, যে দলের অধিনায়ক নিজেই শ্রেয়স আইয়ার।

আরও খবর : ফ্রিকিকে ইতিহাস ছুঁলেন মেসি, বিশ্বকাপে গড়লেন আরও এক অনন্য নজির

এই সিরিজের পর ভারতের সামনে অপেক্ষা করছে শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ। ফলে সমর্থকদের একাংশের প্রশ্ন, অপেক্ষাকৃত দুর্বল আয়ারল্যান্ডের বিরুদ্ধে যদি বৈভবকে (Vaibhav Sooryavanshi) পরীক্ষা করা না হয়, তাহলে কি আরও কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে তাঁর অভিষেক করানো হবে? নাকি তাঁকে আরও অপেক্ষা করতে হবে?

আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের প্রথম একাদশ:
সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ইশান কিষান (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার (অধিনায়ক), তিলক বর্মা, সূর্যাংশ শেডগে, শিবম দুবে, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, হর্ষিত রানা, প্রিন্স যাদব।

দেখুন অন্য খবর :

Latest News

সৌদি আরবে ঘটল ভয়াবহ ঘটনা

ওয়েব ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির আবহেই সৌদি আরবে (Saudi Arabia) ঘটল ভয়াবহ হেলিকপ্টার (Helicopter) দুর্ঘটনা। পূর্বাঞ্চলের রাস তানুরা...

More Articles Like This