ওয়েব ডেস্ক : কন্টেনারে ডিজেল (Diesel) কিনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আরও কোনও ধরণের নিষেধাজ্ঞা রইল না। এবার বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। মূলত, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে জ্বালানি সংকট যাতে না হয় তার জন্য কন্টেনার, পাত্রে তেল কেনা নিষিদ্ধ করা হয়েছিল। তবে এই নিষেধাজ্ঞা এখন শিথিল করা হয়েছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে ভারতে জ্বালানির জোগান নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকারের তরফে একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। পাত্র করে ডিজেল (Diesel) কেনা যাবে না বলেও জানানো হয়েছিল। এছাড়া তেল সংস্থাগুলির কাছ থেকে কতটা জ্বালানি নেওয়া যাবে? সেই সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। তবে বাংলায় এই নিয়মকানুন কিছুটা শিথিল করা হল।
আরও খবর : শিয়ালদহ ও সুকান্ত সেতুর নিচে অবৈধ দখল উচ্ছেদে কড়া পুরসভা, ৭ দিনের আলটিমেটাম!
এদিন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, “আমাদের সরকার সর্বদা বদ্ধপরিকর, যাতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা, জরুরি পরিষেবা এবং রাজ্যের অর্থনৈতিক কর্মকাণ্ড কোনও রকম বাধা ছাড়াই স্বাভাবিকভাবে চলতে পারে। সম্প্রতি কন্টেনার বা পাত্রে ডিজেল সরবরাহের উপর নিষেধাজ্ঞা জারি হওয়ায় আমাদের পরিশ্রমী কৃষক, বিভিন্ন হাসপাতাল এবং জরুরি পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি সমস্যার সম্মুখীন হচ্ছিল। সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় পশ্চিমবঙ্গ সরকার অবিলম্বে হস্তক্ষেপ করেছে। আমরা প্রধান তেল বিপণন সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছি, যাতে স্বাস্থ্য পরিষেবা, কৃষি, খাদ্য সরবরাহ, জনপরিষেবা এবং চা বাগানের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিকে জ্বালানি সংক্রান্ত বিধিনিষেধের আওতার বাইরে রাখা হয়।”
ফলে এই সমস্ত জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তি, সংস্থা এবং গ্রাহকরা এখন থেকে সহজেই কন্টেনার বা ব্যারেলে ডিজেল কিনে নিয়ে যেতে পারবেন। পাশাপাশি, তাঁদের জন্য প্রতিদিন জ্বালানি সরবরাহের যে সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছিল, সেটিও শিথিল করা হয়েছে। এখন থেকে পেট্রল পাম্প থেকে নির্বিঘ্নে ডিজেল সংগ্রহ করতে শুধুমাত্র প্রয়োজনীয় প্রাথমিক পরিচয়পত্র দেখালেই হবে।
আমাদের সরকার সাধারণ জনগণের দৈনন্দিন জীবন, জরুরি পরিষেবা এবং রাজ্যের অর্থনীতি কোনো বাধা ছাড়াই যেনো সুচারুভাবে এগোতে থাকে তা নিশ্চিত করতে সর্বদা বদ্ধপরিকর।
সাম্প্রতিক কন্টেইনারে (পাত্রে) ডিজেল সরবরাহ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, যার ফলে আমাদের পরিশ্রমী কৃষক ভাইরা,… pic.twitter.com/qisKWU7CgR
— Suvendu Adhikari (@SuvenduWB) June 28, 2026
দেখুন অন্য খবর :
