36.3 C
Kolkata

দুপুরের পরেই বদলে যাবে আবহাওয়া, কলকাতাসহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

Must Read

কলকাতা: রবিবার সকাল পর্যন্ত রোদের দেখা মিললেও দুপুর গড়াতেই রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর (Weather Update)। পূর্বাভাস অনুযায়ী, কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Rain Forecast)। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকলেও অতিরিক্ত আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা অনেক বেশি হতে পারে। দুপুরের পর থেকেই মেঘ জমে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার পর বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও আকাশ মেঘলা থাকতে পারে।

আরও পড়ুন: ৭২ ঘণ্টা পর শেষ উদ্ধারকাজ, তারাতলার ধ্বংসস্তূপে পুলিশের কড়া পাহারা

শুধু কলকাতাই নয়, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বজ্রপাতের সময় খোলা মাঠ, বড় গাছের নিচে বা জলাশয়ের ধারে না যাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।

অন্যদিকে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন অতি ভারী বৃষ্টির আশঙ্কায় লাল সতর্কতা জারি রয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নিচু এলাকায় আকস্মিক বন্যার আশঙ্কা থাকায় বাসিন্দা ও পর্যটকদের প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় যাতায়াত না করার আবেদন জানানো হয়েছে।

Latest News

হুমায়ুনের হুঁশিয়ারির কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

ওয়েব ডেস্ক : বিতর্কিত মন্তব্য ঘিরে এবার সরগরম বিধানসভা। নওদার আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীরের (Humayun Kabir) ‘স্যাটাভাঙা...

More Articles Like This