30.7 C
Kolkata

শোয়েব আখতারের দাদার শেষকৃত্যে লস্করের ঘনিষ্ঠদের উপস্থিতির দাবি, ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

Must Read

ইসলামাবাদ: পাকিস্তানের (Pakistan) প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারের (Soaib Akhtar) দাদা শাহিদ আখতারের শেষকৃত্যের একটি ভিডিও ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার (Lashkar E Taiba) সঙ্গে যুক্ত বা তাদের ঘনিষ্ঠ বলে পরিচিত কয়েক জনকে দেখা গিয়েছে বলে দাবি করা হচ্ছে। যদিও ভিডিওটির সব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, শাহিদ আখতার সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ইসলামাবাদের এইচ-৮ কবরস্থানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। পাকিস্তান মরকজি মুসলিম লিগ (PMML)-এর তরফে প্রকাশিত ছবি ও ভিডিওতে সংগঠনের একাধিক নেতাকে দেখা যায়। বিভিন্ন সূত্রের দাবি, PMML-কে লস্কর-ই-তৈবার একটি ছায়া সংগঠন হিসেবে দেখা হয়।

আরও পড়ুন: তারাতলা-কাণ্ডের পর কড়া নজরদারি, নির্মীয়মাণ বাণিজ্যিক ভবন খতিয়ে দেখতে বিশেষ টিম গড়ছে কলকাতা পুরসভা

ভিডিও ঘিরে আরও দাবি উঠেছে যে, লস্করের ডেপুটি প্রধান এবং ২০২৫ সালের পহেলগাঁও জঙ্গি হামলার অন্যতম অভিযুক্ত সইফুল্লা কসুরিও সেখানে উপস্থিত ছিলেন। তবে এই দাবি নিয়েও এখনও পর্যন্ত কোনও সরকারি বা স্বাধীন তদন্তকারী সংস্থার চূড়ান্ত নিশ্চিতকরণ সামনে আসেনি।

শোয়েব আখতার নিজে দাদার মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে জানালেও শেষকৃত্যে কারা উপস্থিত ছিলেন, তা নিয়ে এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। অন্যদিকে, পাকিস্তানে জঙ্গি সংগঠনের প্রভাব এবং তাদের প্রকাশ্য উপস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন নিরাপত্তা বিশ্লেষকদের একাংশ। ঘটনাটি ঘিরে আন্তর্জাতিক মহলেও আলোচনা শুরু হয়েছে।

Latest News

সৌদি আরবে ঘটল ভয়াবহ ঘটনা

ওয়েব ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির আবহেই সৌদি আরবে (Saudi Arabia) ঘটল ভয়াবহ হেলিকপ্টার (Helicopter) দুর্ঘটনা। পূর্বাঞ্চলের রাস তানুরা...

More Articles Like This