ওয়েব ডেস্ক : হাসপাতালে (Hospital) ভর্তি টলিউড অভিনেত্রী তথা বিজেপি বিধায়ক (BJP MLA) পাপিয়া অধিকারী (Papiya Adhikari)। সূত্রের খবর, শনিবার তাঁকেএম আর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরে নখের সংক্রমণজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। চিকিৎসকদের পরামর্শে এ দিন তাঁর একটি মাইক্রো সার্জারি করা হয়।
জানা যাচ্ছে, পাপিয়া ‘প্যারোনাইকিয়া’ (Paronychia) নামে পরিচিত নখের সংক্রমণে আক্রান্ত ছিলেন। প্রথমে সমস্যাটি তেমন গুরুতর মনে না হলেও সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকায় দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে সরাসরি অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়।
আরও খবর : সাধারণ মানুষের অভিযোগ শুনবেন পুরমন্ত্রী, ৪ জুলাই থেকে শুরু হচ্ছে ‘মুখোমুখি’ কর্মসূচি
হাসপাতাল সূত্রের খবর, এম আর বাঙুর হাসপাতালের সুপারিন্টেনডেন্ট ড. শিশির নস্করের তত্ত্বাবধানে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল অস্ত্রোপচার সম্পন্ন করেন। অস্ত্রোপচার সফল হয়েছে বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে। আপাতত তাঁর শারীরিক অবস্থাও স্থিতিশীল।
পাপিয়ার (Papiya Adhikari) অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ ছড়িয়েছে টলিউড এবং রাজনৈতিক মহলে। দ্রুত চিকিৎসা শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তাঁর পরিবারের সদস্যরা। সরকারি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দ্রুত পদক্ষেপের জন্য কৃতজ্ঞতাও জানিয়েছেন তাঁরা।
দেখুন অন্য খবর :
