বাঘের থাবায় আহত উদ্ধব! মহারাষ্ট্রে সফল ‘অপারেশন টাইগার’! ভেঙে চুরমার উদ্ধবের শিবসেনা?

Must Read

ওয়েব ডেস্ক: পূর্ব ভারতে তৃণমূল কংগ্রেসের অন্দরে নেতৃত্ব পরিবর্তনের দাবি জোরালো হওয়ার মাঝেই পশ্চিম ভারতে বড় ধাক্কা খেল উদ্ধব ঠাকরের শিবসেনা (Shiv Sena)। দলটির ছয় সাংসদ আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন মহারাষ্ট্রের (Maharashtra) উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের (Eknath Shinde) নেতৃত্বাধীন শিবসেনায়। ফলে মহারাষ্ট্রের রাজনীতির পাশাপাশি জাতীয় রাজনীতিতেও নতুন সমীকরণ তৈরি হওয়ার ইঙ্গিত মিলছে।

গত কয়েকদিন ধরেই উদ্ধব শিবিরে ভাঙনের জল্পনা তীব্র হয়েছিল। পরিস্থিতির গুরুত্ব বুঝে দলীয় সাংসদদের নিয়ে বৈঠক ডাকেন উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। কিন্তু সেই বৈঠকে অনুপস্থিত ছিলেন দলের ৯ সাংসদের মধ্যে ৬ জন। পরে জানা যায়, সঞ্জয় দিনা পাটিল, সঞ্জয় দেশমুখ, নাগেশ পাটিল, ওমরাজে নিম্বলকর, ভৌসাহেব ওয়াকচৌর এবং সঞ্জয় যাদব লোকসভার স্পিকারকে চিঠি দিয়ে শিণ্ডে শিবসেনার সঙ্গে একীভূত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

আরও পড়ুন: জতুগৃহে পরিণত হল লখনউয়ের কোচিং সেন্টার! বেঘোরে প্রাণ হারালেন ১৪ জন, ক্ষতিপূরণ ঘোষণা সরকারের

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ৯ জনের মধ্যে ৬ জন সাংসদের একযোগে দলত্যাগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, এটি দুই-তৃতীয়াংশের বেশি হওয়ায় দলত্যাগ বিরোধী আইনের আওতায় তাঁদের সদস্যপদ খারিজ হওয়ার সম্ভাবনা নেই। ফলে সাংবিধানিক জটিলতাও অনেকটাই এড়িয়ে গিয়েছেন তাঁরা।

স্বাভাবিকভাবেই এই ঘটনায় ক্ষুব্ধ উদ্ধব শিবির। দলত্যাগীদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে তারা। তবে রাজনৈতিক মহলের বড় প্রশ্ন, এই ভাঙনের পর বাল ঠাকরের রাজনৈতিক উত্তরাধিকার দাবি করার নৈতিক ও সাংগঠনিক শক্তি উদ্ধব ঠাকরের হাতে কতটা রইল? নাকি শিবসেনার মূল ধারার নেতৃত্বের দাবি আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করলেন একনাথ শিণ্ডে? এই দলবদল শুধু মহারাষ্ট্রেই নয়, জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

দেখুন আরও খবর:

Latest News

ব্রিকসে পুতিন-জিনপিং, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে দিল্লিকে  

ওয়েব ডেস্ক: ব্রিকস সম্মেলনে (BRICS Summit) যোগ দিতে ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) এবং চীনের প্রেসিডেন্ট...

More Articles Like This