30.6 C
Kolkata

এবার থেকে ২৪ ঘণ্টা খোলা থাকবে দোকানপাট! প্রস্তাব রাজ্য বাজেটে

Must Read

ওয়েব ডেস্ক : সোমবার বিধানসভায় পেশ হয়েছে রাজ্য বাজেট (Budget)। সেখানে বড় প্রস্তাব করা হল সরকারের তরফে। এলার থেকে ২৪ ঘণ্টা খোলা থাকবে থাকতে চলেছে দোকানপাট (Shop)। অফিস, লজিস্টিক পরিষেবা ও হসপিটালিটি প্রতিষ্ঠানও খোলা রাখার প্রস্তাব করা হয়েছে। কর্মসংস্কৃতি বাড়ানো ও উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যেই এই প্রস্তাব করা হয়েছে। এর ফলে অর্থনৈতিক উন্নতি হবে বলেই মনে করা হচ্ছে।

সোমবার বিধানসভায় ৪ লক্ষ ৩৮ হাজার ৭৭৫.২৯ কোটি টাকার বাজেট (West Bengal budget 2026) পেশ করা হয়েছে। রাজ্যের হাসপাতালগুলিকে সুপার স্পেসালিটি হাসপাতালে (Hospital) পরিণত করার প্রস্তাব করা হয়েছে। এদিকে কৃষিকে উৎপাদনশীল, প্রযুক্তি-সক্ষম করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। এর জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের সহায়তায় ১,৩৫৩ কোটি টাকা মূল্যের প্রকল্প চালু করা হয়েছে। এর মাধ্যমে মরী নদীগুলিতে খনন করে মূল নদীর সঙ্গে যুক্ত করা হবে।

আরও খবর : মিড ডে মিলে বরাদ্দ বৃদ্ধি, রাঁধুনিদের ভাতা দ্বিগুণ! সব স্কুলে বসবে স্যানিটারি ভেন্ডিং মেশিন

মূলত, পশ্চিমবঙ্গের শ্রম দফতর ও পশ্চিমবঙ্গ দোকান ও প্রতিষ্ঠান আইন, ১৯৬৩ অনুযায়ী দোকান খোলা ও বন্ধ রাখার নির্দিষ্ট সময় ছিল। বলা ছিল, সাধারণ দোকানপাট সকাল ৮টার আগে খোলা যাবে না। আর রাত ১০টার পর খোলা রাখা যাবে না ওইসব দোকান। তবে এবার থেকে সংশোধনী ও সংস্কার এনে শ্রমসুরক্ষা নিশ্চিত করা হবে। ফলে রেস্তরাঁ, দোকান ফিস, লজিস্টিক পরিসেবা, হসপিটালিটি প্রতিষ্ঠান ২৪ ঘণ্টা খোলা রাখার অনুমতি দেওয়ার জন্য প্রস্তাব রাখা হয়েছে।

আপাতত কলাকাতার পাশাপাশি অঅন্যান্য শহরগুলিতে পাইলট আকারে এই নিয়ম চালু করতে চায় সরকার। পরে তা পুরো বাংলাজুড়ে চালু করার পরিকল্পনা রয়েছে। এটি কার্যকর হলে রাজ্যের শহরগুলিতে অধিক কর্মসংস্থান ও রাজস্ব বাড়বে।

দেখুন অন্য খবর :

Latest News

কালনা-শান্তিপুরে নতুন সেতু, ময়ূরাক্ষীতেও ৪ লেন ব্রিজ! বাজেট ঘোষণায় খুশির হাওয়া দুই জেলায়

কলকাতা: রাজ্য বাজেটে যোগাযোগ পরিকাঠামো উন্নয়নে একাধিক বড় প্রকল্পের ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। তার মধ্যে বিশেষভাবে...

More Articles Like This