বৈভব সূর্যবংশীর বিশ্বরেকর্ডে ভর করে চ্যাম্পিয়ন ভারত ‘এ’

Must Read

ওয়েব ডেস্ক : মাত্র ১৫ বছর বয়সে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। তাঁর বিধ্বংসী ইনিংসের সৌজন্যে ত্রিদেশীয় ‘এ’ সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ (Sri Lanka A)-কে হারিয়ে চ্যাম্পিয়ন হল ভারত ‘এ’ (India A)। ৬৬ রানে এই ম্যাচ জিতে নেয় ব্লু ব্রিগেড।

এদিন প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৭৭ রানের বিশাল স্কোর তোলে ভারত ‘এ’ (India A)। সেই ইনিংসের মূল নায়ক বৈভব সূর্যবংশী। বাঁহাতি এই ওপেনার মাত্র ২৯ বলে ৯৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তাঁর ব্যাট থেকে আসে ১০টি চার ও ৮টি ছক্কা। এই ইনিংসে মাত্র ১১ বলে অর্ধশতরান পূর্ণ করে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম হাফ-সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েন বৈভব। শুরু থেকেই শ্রীলঙ্কার বোলারদের ওপর ঝড় তোলেন তিনি, কার্যত একাই ম্যাচের রাশ ভারতের হাতে তুলে দেন। অধিনায়ক তিলক বর্মা ৯০ বলে ৬৭ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন। ওপেনার প্রিয়াংশ আর্য করেন ৩৯ রান। শেষদিকে অনুকূল রায় মাত্র ১৫ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলে ভারতের স্কোর ৩৭৭-এ পৌঁছে দেন।

আরও খবর : ‘ওয়ার্ক ফ্রম হোম’ করছেন নেইমার, কটাক্ষ ব্রাজিলের প্রেসিডেন্টের

৩৭৮ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে লড়াই চালায় শ্রীলঙ্কা ‘এ’ (SriLanka A)। সদীরা সমরবিক্রমা ৫২ এবং ওয়ানুজা সাহান ৬৯ বলে ৬২ রান করে খেলা ধরে রাখার চেষ্টা করেন। কিন্তু প্রয়োজনীয় রানরেট ক্রমশ বেড়ে যাওয়ায় শেষ পর্যন্ত চাপে পড়ে যান তাঁরা।

এদিন ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেন যশ ঠাকুর। তিনি ৩ উইকেট তুলে নেন। স্পিনার বিপরাজ নিগমও ৩টি উইকেট নিয়েছেন। ৪৮তম ওভারে নিগমের বলে মহম্মদ শিরাজ আউট হতেই ৩১১ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা ‘এ’-র ইনিংস।ফলে ৬৬ রানের জয় নিয়ে ত্রিদেশীয় ‘এ’ সিরিজের শিরোপা জিতে নেয় ভারত ‘এ’।

দেখুন অন্য খবর :

Latest News

ব্রিকসে পুতিন-জিনপিং, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে দিল্লিকে  

ওয়েব ডেস্ক: ব্রিকস সম্মেলনে (BRICS Summit) যোগ দিতে ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) এবং চীনের প্রেসিডেন্ট...

More Articles Like This