35.1 C
Kolkata

‘আমি প্রদেশ সভাপতি নই’, ভুয়ো খবর নিয়ে ক্ষুব্ধ দীপা দাশমুন্সি, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

Must Read

কলকাতা: পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের (Congress) সভাপতি হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে বলে সোশ্যাল মিডিয়া ও কয়েকটি সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া খবরকে সরাসরি খারিজ করলেন কংগ্রেস (Congress) নেত্রী দীপা দাশমুন্সি (Dipa Das Munsi)। বিষয়টিকে ‘মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

শনিবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে দীপা দাশমুন্সি জানান, তাঁর নাম ও ছবি ব্যবহার করে তাঁকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হিসেবে তুলে ধরা হচ্ছে। কিন্তু এই দাবি সম্পূর্ণ অসত্য।

আরও পড়ুন: ৩ মাস ধরে নিখোঁজ মেয়ে, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে পথে পথে খুঁজছেন বাবা

নিজের পোস্টে তিনি লেখেন, “সম্প্রতি বেশ কিছু সংবাদমাধ্যম, বিশেষ করে কয়েকটি পোর্টাল এবং সমাজমাধ্যমে কিছু মানুষ অসৎ উদ্দেশ্যে আমার নাম ও ছবি ব্যবহার করে আমাকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হিসেবে ঘোষণা করছেন। এই সংবাদ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”

একইসঙ্গে ইতিহাসগত তথ্যও তুলে ধরেন কংগ্রেস নেত্রী। তাঁর বক্তব্য, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন পূরবী মুখোপাধ্যায়, ফলে তাঁকে প্রথম মহিলা সভাপতি বলা তথ্যগতভাবেও ভুল।

দীপা আরও জানান, বর্তমান সময় পর্যন্ত প্রদেশ কংগ্রেস সভাপতির পদে তাঁর নাম নিয়ে দলের কোনও স্তরে কোনও আলোচনা বা পর্যালোচনা হয়নি। ফলে এই ধরনের খবরের কোনও বাস্তব ভিত্তি নেই। এরপরই তিনি তোপ দাগেন অপপ্রচারকারীদের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, এই ধরনের বিভ্রান্তিকর খবর ছড়িয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের ক্ষতি করার ষড়যন্ত্র করা হচ্ছে।

কংগ্রেস নেত্রীর স্পষ্ট বার্তা, অবিলম্বে এই ধরনের ভুয়ো খবর প্রচার বন্ধ করতে হবে এবং যাঁরা তা ছড়িয়েছেন তাঁদের প্রকাশ্যে দুঃখপ্রকাশ করতে হবে। অন্যথায় তিনি আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবেন। পাশাপাশি ভবিষ্যতেও তাঁর নাম ব্যবহার করে এ ধরনের ভিত্তিহীন খবর ছড়ানো হলে কঠোর আইনি পদক্ষেপ করা হবে বলেও সতর্ক করেছেন দীপা দাশমুন্সি।

Latest News

অভিষেকের আপ্ত সহায়ক সুমিতের বিরুদ্ধে ডেবরা থানায় নতুন অভিযোগ

ওয়েব ডেস্ক : আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায় (Sumit Roy)। জালিয়াতির অভিযোগে তাঁর বিরুদ্ধে...

More Articles Like This