ওয়েব ডেস্ক : প্রশ্নফাঁসের জেরে বাতিল হয়েছে নিট পরীক্ষা (NEET Exam)। যার কারণে রবিবার, ২১ জুন ফের পরীক্ষায় বসছেন অন্তত ২২ লক্ষ পড়ুয়া। তবে তার আগেই ফের আত্মঘাতী হলেন আরও এক পড়ুয়া। জানা গিয়েছে, এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttarpradesh) গাজিয়াবাদে (Ghaziabad)। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
জানা গিয়েছে ওই পড়ুয়ার নাম যতীন কুমার। ডাক্তার হতে চেয়েছিলেন তিনি। এর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এর আগে বেশ কয়েকবার পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু ভালো ফল করতে পারেননি। সূত্রের খবর, সেই হতাশা থেকেই এমন চরম সিদ্ধান্ত নিলেন তিন। এই সিদ্ধান্ত নেওয়ার আগে একটি ভিডিওতে তিনি জানান, এতবার পরীক্ষা দিতে দিতে তিনি মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন। সেই কারণেই এই চরম সিদ্ধান্ত।
আরও খবর : ‘রি-নিট’-এর অগ্নিপরীক্ষায় এনটিএ! প্রশ্নফাঁস রুখতে কী ব্যবস্থা? পরীক্ষার্থীদের জন্য কী নির্দেশিকা?
এদিকে ছেলের মৃত্যুতে শোকের ছায়া পরিবারে। মা এতটাই ভেঙে পড়েছেন যে কথা বলার অবস্থায় নেই। আত্মীয়রা জানিয়েছেন, চরম সিদ্ধান্ত নেওয়ার আগে সকলের সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলেছিলেন যতীন। সবকিছুই স্বাভাবিক ছিল। বলে রাখা দরকার, প্রশ্নফাঁসের জেরে প্রথম পরীক্ষা বাতিল হয়েছিল। এর পরে গত দেড় মাসে ১০ জন পড়ুয়া আত্মঘাতী হয়েছেন।
এত কিছুর পর রবিবার ফের নেওয়া হচ্ছে নিট পরীক্ষা (NEET Exam)। এবার সময়সীমা ১৫ লমিনিট বাড়ানো হয়েছে। দুপুর ২টোয় শুরু হবে পরীক্ষা। শেষ হবে ৫.১৫ মিনিটে। এদিকে পরীক্ষার কারণে নিষিদ্ধ করা হয়েছে টেলিগ্রাম। বায়ুসেনার এমআই-১৭ হেলিকপ্টারের মাধ্যমে প্রশ্নপত্র বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হবে। কিন্তু পরীক্ষার আগে প্রাণ হারালেন এক পড়ুয়া।
দেখুন অন্য খবর :
