35.1 C
Kolkata

সমাজের ব্যারিকেড ভেঙে ফিফা বিশ্বকাপে নতুন ইতিহাস তিন নারীর

Must Read

ওয়েব ডেস্ক : চলছে ফুটবল বিশ্বকাপ (FIFA Football World Cup 2026)। তাতে প্রত্যেক ম্যাচে হচ্ছে একের পর এক চোখ ধাঁধানো গোল। এ নিয়ে একদিকে ব্যস্ত গোটা ফুটবল বিশ্ব (Football World Cup)। তবে এসবের মাঝে নিঃশব্দে এক নতুন রুপকথা লিখলেন তিন জন নারী (Female referee)। চেক প্রজাতন্ত্র বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচে রেফারি হিসেবে তাঁরাই ম্যাচ পরিচালনা করলেন। পুরুষশাসিত ফুটবলের আঙিনায় নারীদের যোগ্যতার এক অনন্য দলিল।

ওই তিন মহিলা রেফারি হলেন টোরি পেনসো এবং সহকারী রেফারি ব্রুক মায়ো ও ক্যাথরিন নেসবিট। বলে রাখা দরকার, টেক্সাসের গারল্যান্ডে ছোট ছোট ম্যাচ দিয়ে নিজের যাত্রা শুরু করেছিলেন। এক দশকের বেশি সময় ধরে তিনি ঘাম ঝড়াচ্ছিলেন। ২০২৩ সালে তিনি বুঝতে পারেন তাঁর কাছে বিশ্বকাপে যাওয়ার সুযোগ রয়েছে। এর পর আন্তর্জাতিক ও মেজর লিগ সকারের একের পর এক ম্যাচ পরিচালনা করে বিশ্বকাপের (Football World Cup) জন্য নিজেদেরকে তৈরি করেছিলেন মহিলা রেফারিরা।

আরও খবর : রানে ফিরলেন রোহিত-যশস্বী! আগুন ফর্মে প্রসিদ্ধ কৃষ্ণ! দাপটের সঙ্গে আফগানদের চুনকাম করল ভারত

এই ইতিহাস তৈরি করে মায়ো জানিয়েছেন, সুযোগ, পেয়ে প্রথম ইচ্ছে ছিল পরিবারকে জানানো। এর পরেই ছিল তাঁদেরকে খেলা দেখার ব্যবস্থা করা। তবে ব্যক্তিগত সবকিছুকে সরিয়ে রেখে বিশ্বকাপের জন্য নিজেকে তৈরি করেছিলেন তাঁরা।

বছরের পর বছর অনেক কিছু ত্যাগ করে তাঁরা এই জায়গায় পৌঁছেছিলেন। মায়ো এই পেশার জন্য শিক্ষকতা ও কোচিংয়ের কাজও ছেড়ে দেন। নিজের পকেটের টাকা খরচ করে বিভিন্ন ম্যাচ পরিচালনা করতে যেতেন তিনি। মায়োর কথায়, এই পেশার জন্য শুধু তাঁকে একা ত্যাগ করতে হয়নি বরং তাঁর পরিবারকেও সেই কষ্টের অংশীদার হতে হয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

অভিষেকের আপ্ত সহায়ক সুমিতের বিরুদ্ধে ডেবরা থানায় নতুন অভিযোগ

ওয়েব ডেস্ক : আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায় (Sumit Roy)। জালিয়াতির অভিযোগে তাঁর বিরুদ্ধে...

More Articles Like This