36.6 C
Kolkata

রেড রোডে যোগের ক্লাস নিলেন প্রধানমন্ত্রী! আন্তর্জাতিক যোগ দিবসে দিলেন বড় বার্তা

Must Read

কলকাতা: ১২তম আন্তর্জাতিক যোগ দিবসে (International Yoga Day) কলকাতার রেড রোডে আয়োজিত মেগা অনুষ্ঠানে যোগাভ্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সহ হাজার হাজার অংশগ্রহণকারী। অনুষ্ঠানে বিভিন্ন যোগাসন অনুশীলন করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। শুধু নিজে যোগাভ্যাসই নয়, কয়েকজন অংশগ্রহণকারীর যোগাসনের ভঙ্গি সংশোধন করতেও দেখা যায় তাঁকে। পরে ঘুরে ঘুরে অন্যদের অনুশীলনও পর্যবেক্ষণ করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী যোগের গুরুত্ব ও উপকারিতার কথা তুলে ধরেন। তিনি স্মরণ করিয়ে দেন, ২০১৪ সালের ১১ ডিসেম্বর আন্তর্জাতিক যোগ দিবসকে স্বীকৃতি দেয় আমেরিকা। তার পর থেকেই প্রতি বছর ২১ জুন বিশ্বজুড়ে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হচ্ছে। মোদির বক্তব্যে উঠে আসে যোগের বিশ্বজনীন আবেদন। তাঁর দাবি, বর্তমানে বিশ্বের ১৯২টি দেশে উৎসাহের সঙ্গে যোগ দিবস উদ্‌যাপিত হচ্ছে। যোগ কেবল শরীরচর্চা নয়, এটি মানুষকে মানুষে, দেশকে দেশের সঙ্গে যুক্ত করার এক শক্তিশালী মাধ্যম। তাঁর কথায়, যোগ আজ গোটা বিশ্বকে এক সূত্রে বেঁধেছে এবং ২১ জুন বিশ্বের অন্যতম বৃহত্তম উৎসবের দিনে পরিণত হয়েছে।

আরও পড়ুন: ফসল নষ্ট হলে মিলবে আর্থিক সুরক্ষা! রাজ্যে চালু প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা

প্রধানমন্ত্রী বলেন, যোগ কোনও নির্দিষ্ট বয়সের মানুষের জন্য নয়; শিশু থেকে প্রবীণ—সকলের জন্যই এটি সমানভাবে উপযোগী। নিয়মিত যোগাভ্যাস শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। বার্ধক্যেও কর্মক্ষম ও সক্রিয় থাকতে যোগের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, বয়স বাড়লেও মানুষের প্রাণশক্তি ও উদ্যম ধরে রাখা সম্ভব যোগের মাধ্যমে। প্রধানমন্ত্রী আরও বলেন, “৩০ বছর বয়সে আমরা যতটা প্রাণবন্ত ছিলাম, তার থেকেও বেশি প্রাণবন্ত ৫০ বছর বয়সে থাকতে হবে। এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। যোগাভ্যাস আমাদের শক্তি ও কর্মক্ষমতা বাড়িয়ে দেয় এবং শান্ত, চিন্তামুক্ত জীবনযাপনে সাহায্য করে।”

দেখুন আরও খবর:

Latest News

আজ থেকেই দক্ষিণবঙ্গে শুরু প্রবল দুর্যোগ! একাধিক জেলায় জারি লাল সতর্কতা! দেখুন আবহাওয়ার মেগা-আপডেট

কলকাতা: রাজ্যে ঢুকেছে বর্ষা (Monsoon)। উত্তর থেকে দক্ষিণ- প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি (Heavy Rain) হয়েছে গত সপ্তাহে। ছুটির...

More Articles Like This