30.4 C
Kolkata

পাঠ্যবইয়ে আসুক নোয়াখালি-কলকাতা দাঙ্গার ইতিহাস, পশ্চিমবঙ্গ দিবসে সরকারের কাছে আর্জি মন্ত্রী তাপস রায়ের

Must Read

কলকাতা: পশ্চিমবঙ্গ দিবস (Paschimbanga Diwas) উপলক্ষে রাজ্যের শিক্ষাব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তনের দাবি তুললেন শিল্পমন্ত্রী তাপস রায় (Tapas)। তাঁর আবেদন, দেশভাগ-পূর্ব বাংলার সাম্প্রদায়িক হিংসা, কলকাতা দাঙ্গা এবং নোয়াখালির ঘটনাবলি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হোক, যাতে নতুন প্রজন্ম সেই ইতিহাস সম্পর্কে জানতে পারে।

শনিবার বিধানসভায় পশ্চিমবঙ্গ দিবসের তাৎপর্য নিয়ে আলোচনায় অংশ নিয়ে তাপস রায় বলেন, ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ অধ্যায় এখনও পাঠ্যবইয়ে যথাযথভাবে স্থান পায়নি। তাঁর মতে, দেশভাগের আগে বাংলায় সংঘটিত সহিংসতা ও তার সামাজিক প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করা প্রয়োজন।

আরও পড়ুন: শিলিগুড়ি পুরনিগমে ফের বড় ধাক্কা তৃণমূলের! গৌতম দেবের পর পদত্যাগ এমএমআইসির

বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে শিল্পমন্ত্রী বলেন, “কলকাতার দাঙ্গা, নোয়াখালির ঘটনাসহ বাংলার সেই রক্তাক্ত ইতিহাস নতুন প্রজন্মের জানা উচিত। এই বিষয়গুলি ইতিহাসের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি।”

তাপস রায়ের দাবি, দেশভাগের প্রেক্ষাপট এবং পশ্চিমবঙ্গ গঠনের ইতিহাস বোঝার জন্য সেই সময়কার ঘটনাগুলি পাঠ্যক্রমে থাকা জরুরি। তাঁর বক্তব্যে তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি এবং অবিভক্ত বাংলার বিভিন্ন ঘটনারও উল্লেখ উঠে আসে।

জানা গিয়েছে, একই ধরনের দাবি তুলেছেন রাজ্যের আরেক মন্ত্রী শংকর ঘোষ এবং কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারও। তাঁদের বক্তব্য, পশ্চিমবঙ্গের ইতিহাস ও দেশভাগের বাস্তবতা সম্পর্কে ছাত্রছাত্রীদের সম্যক ধারণা থাকা প্রয়োজন।

প্রসঙ্গত, শনিবার রাজ্যে প্রথমবার সরকারি উদ্যোগে পশ্চিমবঙ্গ দিবস পালিত হয়েছে। সেই আবহেই ইতিহাসচর্চা, পাঠ্যক্রম এবং রাজ্যের সাংস্কৃতিক-রাজনৈতিক ঐতিহ্য নিয়ে নতুন করে বিতর্ক ও আলোচনা শুরু হয়েছে। তবে পাঠ্যসূচিতে কোনও পরিবর্তন আনা হবে কি না, সে বিষয়ে এখনও সরকারিভাবে কোনও সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।

Latest News

রানে ফিরলেন রোহিত-যশস্বী! আগুন ফর্মে প্রসিদ্ধ কৃষ্ণ! দাপটের সঙ্গে আফগানদের চুনকাম করল ভারত

ওয়েব ডেস্ক: সিরিজ জয়ের কাজ আগেই সেরে নিয়েছিলেন শুভমনরা। শেষ ম্যাচে লক্ষ্য ছিল আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করা। সেই পরীক্ষায় দুর্দান্তভাবে...

More Articles Like This