37.2 C
Kolkata

চারধাম যাত্রায় মৃত্যু ১৯৮ জনের, জানাল প্রশাসন

Must Read

ওয়েব ডেস্ক : গত এপ্রিল মাস থেকে শুরু হয়েছে চারধাম যাত্রা (Char Dham Yatra)। ১৮ জুন পর্যন্ত পুণ্যার্থীর (Pilgrim) সংখ্যা ছিল ৩৭ লক্ষ। তবে এবার পূণ্যার্থীদের মৃত্যুর সংখ্যা অনেকটাই ছাড়িয়ে গিয়েছে। রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, চারধাম যাত্রায় গত তিন মাসে প্রাণ হারিয়েছেন ১৯৮ জন।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, ১৯৮ জনের মধ্যে ১৯৫ জনের মৃত্যু হয়েছে স্বাস্থ্যজনিত সমস্যার কারণে। আর বাকি তিন জনের স্বাভাবিক মৃত্যু হয়েছে। আরও জানানো হয়েছে, চারধাম যাত্রায় সবথেকে বেশি মৃত্যু হয়েছে কেদারনাথে (Kedarnath)। সেখানে প্রাণ হারিয়েছেন ৯৫ জন। বদ্রীনাথে ৫৯, যমুনাতে ২৬ ও গঙ্গোত্রীতে ১৮ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে।

আরও খবর : গ্রেফতারি এড়াতে ত্রিপুরা হাইকোর্টে অভিষেক! মামলার শুনানিতে কী নির্দেশ দিল আদালত?

চিকিৎসকদের মতো, উচ্চতার কারণে অক্সিজেন ও দীর্ঘ পাহাড়ি পথ চলার কারণে অনেকের হৃদযন্ত্রের সমস্যা দেখা দিয়েছিল। সেই কারণে অনেকে অসুস্থ হয়ে পড়েছিলেন। ফলে এই যাত্রীয় অংশগ্রহণের আগে সকল পুণ্যার্থীকে স্বাস্থ্য পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছে প্রশাসন। আর চিকিৎসকদের পরামরশ নিয়েই চারধাম যাত্রায় যআওয়ার আবেদন জানানো হয়েছে।

মূলত, প্রতি বছর এপ্রিল বা মে মাসে চারধাম যাত্রা (Char Dham Yatra) খুলে যায়। আর শীত শুরু আগে তা বন্ধ হয়। এই যাত্রা শুরু হয় যমুনোত্রী থেকে, তার পরে গঙ্গোত্রী, কেদারনাথ এবং শেষে বদ্রীনাথ। এদিকে এবছর কেদারনাথেই সবচেয়ে বেশি পুণ্যার্থীর ঢল নেমেছে। সেখানে অন্তত সাড়ে ১২ লক্ষ মানুষ গিয়েছেন। বদ্রীনাথে (Badrinath) গিয়েছেন সাড়ে ১১ লক্ষ মানুষ। গঙ্গোত্রী দর্শনে গিয়েছেন ৬.১৭ লক্ষ পুণ্যার্থী যমুনোত্রীতে গিয়েছেন কমবেশি ৬ সক্ষ মানুষ। হেমকুণ্ডেও গিয়েছেন অনেক পুণ্যার্থী।

দেখুন অন্য খবর :

Latest News

দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

ওয়েব ডেস্ক: জীবনের নতুন অধ্যায় শুরু করলেন ত্রিপুরার (Tripura) প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি (BJP) সাংসদ বিপ্লব কুমার দেব (Biplab...

More Articles Like This