30.3 C
Kolkata

তোলাবাজি বা যৌন হেনস্তা নয়, উঠে এসেছে বিশেষ চশমা, স্বরূপকে ঘিরে নতুন অভিযোগ

Must Read

কলকাতা: স্বরূপ বিশ্বাসকে ঘিরে এবার উঠে আসছে একের পর এক বিস্ফোরক অভিযোগ। শুধু তোলাবাজি বা যৌন হেনস্তা নয়, আলোচনায় উঠে এসেছে একটি বিশেষ চশমাও। আদালতে অভিযোগ, স্বরূপ এমন একটি চশমা ব্যবহার করতেন যাতে ক্যামেরা বসানো ছিল। এই দাবিই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে মামলাকে ঘিরে। প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের মামলার সোমবার শুনানি। স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে শ্লীলতাহানি-সহ একাধিক অভিযোগ রয়েছে। বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তথ্য জানতে আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। শুক্রবার অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র বসেন, স্বরূপ বিশ্বাস নির্যাতিতার পরিচয় প্রকাশ করেছেন, যা আইনত করা যায় না।

নিউ আলিপুর থানায় (New Alipore Police Station) দায়ের হওয়া তোলাবাজির মামলায় স্বরূপ বিশ্বাসের জেল হেফাজতের আবেদন করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক গুরুতর অভিযোগ জমা পড়েছে এবং তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন নতুন তথ্য।আদালতে সরকারি আইনজীবী জানান, টলিউডে কাজ পেতে হলে বা কোনও প্রজেক্টে টেকনিশিয়ানদের যুক্ত করতে হলে প্রথমে সেই তালিকা পাঠাতে হত স্বরূপ বিশ্বাসের কাছে। একাধিক পরিচালকের অভিযোগ, টেকনিশিয়ান থেকে শুরু করে অন্যান্য কলাকুশলীদের কাজের সুযোগ করে দিতে হলে স্বরূপকে দিতে হত অর্থ। এমনকি কাজের বিনিময়ে ৫ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগও আদালতে তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন: শনি ও রবিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা, ভিজতে পারে কলকাতা

আদালতে সবচেয়ে বেশি চাঞ্চল্য ছড়ায় সেই ক্যামেরাযুক্ত চশমার অভিযোগ ঘিরে। অভিযোগকারীদের দাবি, মহিলাদের প্রলোভন দেখিয়ে তাঁদের অপব্যবহার করা হয়েছে। একজন প্রভাবশালী মন্ত্রীর ভাই হিসেবে স্বরূপ তাঁর অবস্থানকে কাজে লাগাতেন বলেও অভিযোগ।  স্বরূপ বিশ্বাসের আইনজীবী আদালতে জানান, এই মামলা ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় দায়ের হয়েছে। তাঁর মতে, ৩৭৬ ধারার ক্ষেত্রে ভুক্তভোগীর নাম প্রকাশে নিষেধাজ্ঞা থাকলেও ৩৫৪ ধারায় তেমন কোনও আইনি বাধা নেই। ৩৫৪ ধারায় সর্বোচ্চ শাস্তি তিন বছরের কম। বিচারপতি সৌগত ভট্টাচার্য,  এটি জামিনযোগ্য অপরাধ? এবং নাম প্রকাশ সংক্রান্ত আইন কী? ৩৫৪ ধারার ১ ও ২ উপধারায় ভুক্তভোগীর নাম প্রকাশ করা যাবে না, কোনও বিধান থাকলে তা দেখান।অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র বলেন, বিষয়টি সোমবার শুনানি করা হোক আমি প্রস্তুত হয়ে আসব। তাছাড়া স্বরূপ বিশ্বাস ইতিমধ্যেই হেফাজতে রয়েছেন।

Latest News

প্রসেজিতের বিরুদ্ধে বিস্ফোরক সুমন ঘোষ

কলকাতা: মুক্তি পেল অভিমান। কিন্তু স্যোশাল মিডিয়ায় পরিচালক সুমন ঘোষ (Suman Ghosh) বিস্ফোরক অভিযোগ তুলেছেন এই ছবির প্রয়োজক ও পরিচালক...

More Articles Like This