ওয়েব ডেস্ক : ২০২৬ ফিফা বিশ্বকাপে (FIFA World Cup 2026) কঙ্গোর বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ের পর ফের সমালোচনার মুখে পড়লেন পর্তুগালের (Portugal) অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ম্যাচে নিষ্প্রভ পারফরম্যান্সের পর তাঁকে প্রথম একাদশ থেকে সরানোর কথা বললেন ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার জে বথ্রয়েড (Jay Bothroyd)। এমনকি পর্তুগিজ তারকাকে ‘ইমপ্যাক্ট সাবস্টিটিউট’ হিসেবে ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তিনি।
গত বুধবার লিওনেল মেসি (Lionel Messi) আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন। যার ফলে ৩ গোলেই এই ম্যাচ জেতে আর্জেন্টিনা। এর পরেই ফুটবলপ্রেমীদের নজর ছিল রোনাল্ডোর দিকেই। তবে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হন পর্তুগিজ মহাতারকা। ম্যাচে রোনাল্ডো মাত্র ২৫ বার বল স্পর্শ করেছেন। তিনটি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেননি। পাশাপাশি ব্যক্তিগত দ্বৈরথে জয় পান মাত্র একবার। কঙ্গোর রক্ষণভাগ তাঁকে কার্যত নিষ্ক্রিয় করে রাখে।
আরও খবর : মেসি, এমবাপে নাকি হলান্ড, ‘গোল্ডেন বুট’-এর লড়াইয়ে এগিয়ে কে? জমে উঠেছে লড়াই
ম্যাচ শেষে স্কাই স্পোর্টসে জে বোথরয়েড (Jay Bothroyd) বলেন, “রোনাল্ডো যদি সত্যিই দলের স্বার্থকে প্রাধান্য দেন, তাহলে তাঁর উচিত প্রথম একাদশ থেকে সরে দাঁড়ানো। বদলি হিসেবে নেমে ম্যাচে প্রভাব ফেলা।” তিনি আরও বলেন, “রোনাল্ডো কখনও মেসি হতে পারবেন না। নিজের কেরিয়ারে তিনি অসাধারণ সাফল্য পেয়েছেন, উইঙ্গার থেকে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকারে পরিণত হয়েছেন। কিন্তু বর্তমানে তিনি পর্তুগাল দলের জন্য সাহায্যের চেয়ে বাধাই বেশি হয়ে উঠছেন।”
বোথরয়েডের মতে, পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ (Roberto Martínez)-এর এখন বড় সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। তাঁর দাবি, রোনাল্ডো গোল করতে না পারলে দলের খেলায় অন্যভাবে খুব বেশি অবদান রাখতে পারছেন না, যা দলের সামগ্রিক পারফরম্যান্সে প্রভাব ফেলছে।
দেখুন অন্য খবর :
