31.8 C
Kolkata

আরজি কর কাণ্ডে সিবিআই দফতরে নির্মল ঘোষ, রেকর্ড করা হল বয়ান

Must Read

কলকাতা: আরজি কর কাণ্ডের (RG Kar Case) পুনর্তদন্ত শুরু হয়েছে। বুধবার পানিহাটির শ্মশান ঘাটে গিয়েছিলেন তদন্তকারীরা।পানিহাটি শ্মশানের ইনচার্জ ভোলানাথ পাত্রকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন সিবিআই। ঘটনাচক্রে, ঠিক তার পরের দিনই, অর্থাৎ বৃহস্পতিবার সিবিআই দফতরে হাজিরা দিলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। সিবিআই সূত্রে খবর, তাঁর বয়ান রেকর্ড করা হবে।

আরজি কর-কাণ্ডের তদন্ত নিয়ে প্রথম থেকেই প্রশ্ন তুলছে নিহতের পরিবার। শুধু তা-ই নয়, প্রমাণ লোপাট, গাফিলতি, প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টারও অভিযোগও উঠেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথা দিয়েছেন, আরজি কর তদন্তের খাতা খুলবেই। সেইমতোই অ্যাকশন নেওয়া হচ্ছে। ৩ IPS অফিসারকে সাসপেন্ড করেছে রাজ্য। নতুন করে সক্রিয় হয়েছে CBI-এর বিশেষ তদন্তকারী দল (SIT)। তদন্তে সোমবার আরজিকরে যায় সিবিআই। বুধবার পানিহাটি শ্মশানে যান সিবিআই (CBI) আধিকারিকেরা। পানিহাটি শ্মশানের ইনচার্জ ভোলানাথ পাত্রকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন সিবিআই।

আরও পড়ুন:আলিপুর আদালতে অরূপকে ঘিরে ‘ডিম বৃষ্টি’

এবার এই মামলায় পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নিউটাউনের সিবিআই দপ্তরে হাজিরা দিলেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। ঘটনার দিন নির্মলের ভূমিকা কী ছিল তা জানতে চায় সিবিআই। সিবিআই সূত্রে জানা গিয়েছে, তদন্ত করতে গিয়ে বারবার নির্মল ঘোষের নাম উঠে আসে। সেই সূত্র ধরেই পানিহাটির তৎকালীন বিধায়ক নির্মল ঘোষকে তলব করেছিল সিবিআই।তলবেই বৃহস্পতিবার নিউটাউনের সিবিআই অফিসে হাজিরা দেন তিনি।

Latest News

কলম্বিয়া ছেড়ে মেক্সিকোতে! বিশ্বমঞ্চ কাঁপাচ্ছেন এই তারকা ফুটবলার

ওয়েব ডেস্ক : নাম হুলিয়ান কিনিওনেস (Julian Quinones)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গোল করেছিলেন মেক্সিকোর (Mexico) এই তারকা ফুটবলার। এর...

More Articles Like This