38 C
Kolkata

অবশেষে শান্তিচুক্তি স্বাক্ষর করল ইরান-আমেরিকা

Must Read

ওয়েব ডেস্ক : গত ২৮ ফেব্রুয়ারি থেকে উত্তপ্ত মধ্যপ্রাচ্য (Middle East)। ইরানের (Iran) উপর হামলা চালিয়েছিল আমেরিকা (America) ও ইজরায়েল (Israel)। অবশেষ সাড়ে তিন মাস পর অবশেষে স্বস্তির হাওয়া পশ্চিম এশিয়ায়। শান্তিচুক্তি স্বাক্ষর করল ইরান ও আমেরিকা। জানা যাচ্ছে, ডিজিটাল পদ্ধতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান (Masoud Pezeshkian) সমঝোতা পত্রে স্বাক্ষর করেছেন।

আগেই ঠিক হয়েছিল, ১৯ জুন দুই দেশের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হবে। তবে সময়ের আগেই সিলমোহড় পড়ল সমঝোতা পত্রে। বলে রাখা দরকার শুক্রবার সুইৎজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিকভাবে সব সই-সাবুদ পর্ব সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু, তা আগে হয়ে যাওয়ায়, জেনেভার কর্মসূচি বাতিল হবে কি না, সে বিষয়ে আপাতত কিছু জানা য়ায়নি

আরও খবর : যুদ্ধবিরতির কথা উঠতেই কমছে তেলের দাম! আন্তর্জাতিক বাজারের কী অবস্থা? দেখুন বড় খবর

এক মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্যারিসে জি৭ সম্মেলনের পর ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকের মাঝেই সমঝোতা পত্রে স্বাক্ষর করেন ট্রাম্প (Trump)। অন্যদিকে এই সমঝোতা পত্রে ইরানের সম্মতির বিষয়টি নিশ্চিত করেছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেইও। এই চুক্তির ফলে হরমুজ প্রণালী (Strait of Hormuz) খুলে যাবে বলেই মনে করা হচ্ছে। এর ফলে বিশ্বে আবার জ্বালানি সরবরাহ স্বাভাবিক হবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

উল্লেখ্য, ইরান ও আমেরিকার মধ্যে ১৪ টি শর্তের উপর মউ স্বাক্ষর হয়েছে। এই শর্তের মধ্যে মধ্যপ্রাচ্যে সমস্ত যুক্ত বন্ধ করা, হরমুজ থেকে আমেরিকার অবরোধ তোলা, ইরানের বাজেয়াপ্ত ২৪ মিলিয়ন ডলার ফেরানো সহ একাধিক বিষয় রয়েছে বলেই খবর।

দেখুন অন্য খবর :

Latest News

‘ডিম থেরাপি’ প্রসঙ্গে এটা কী বললেন শান্তনু ঠাকুর!

ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার বনগাঁর (Bongaon) নীলদর্পণ ভবনে আয়োজিত জনকল্যাণ শিবির পরিদর্শন করেলেন উত্তর ২৪ পরগনার বনগাঁ লোকসভার সাংসদ...

More Articles Like This