পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Must Read

ওয়েব ডেস্ক : গ্রেফতার তৃণমূল প্রাক্তন কাউন্সিলর সুশান্ত ঘোষ (Susanta Ghosh)। তাঁকে পুরী (Puri) থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। পশ্চিমবঙ্গ ও ওড়িশা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে (TMC Councilor)। সূত্রের খবর, তাঁকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়।

মূলত, সুশান্ত ঘোষের (Susanta Ghosh) বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছিল। এই অভিযোগে তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছিল এফআইআর। কিন্তু, তাঁর পর থেকে খোঁজ মিলছিল না তাঁর। তাঁকে খুঁজে বের করতে জোর তদন্ত চালাচ্ছিল পুলিশ (Police)। অবশেষে তাঁকে পুরী থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে।

আরও খবর : বিদ্রোহের আবহে তৃণমূলে ব্যাপক রদবদল, কারা কোন দায়িত্বে

জানা গিয়েছে, অন্য একটি সিম ব্যবহার করে পুরীতে লুকিয়েছিলেন তৃণমূল নেতা। সেই সূত্র ধরেই খোঁজ শুরু করে পুলিশ (Police)। তার পরেই পশ্চিমবঙ্গ ও ওড়িশা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয় কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরকে। তাঁকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে বলে খবর।

সূত্রের খবর, তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) বিরুদ্ধে তিন লক্ষ টাকায় ফুটপাথের দোকান বিক্রির অভিযোগও উঠেছিল। এ নিয়ে আনন্দপুর থানায় দায়ের হয়েছিল অভিযোগ। হকারদের থেকেও তোলাবাজির অভিযোগ উঠেছিল। তবে এর পর থেকে পলাতক ছিলেন তিনি। এদিকে তদন্তে নেমে বেলদার ওড়িশা সীমানা থেকে গ্রেফতার করা হয়েছিল প্রাক্তন কাউন্সিলরের গাড়ির চালককে। এর পরেই এবার সুশান্ত ঘোষকে গ্রেফতার করল পুলিশ।

দেখুন অন্য খবর :

Latest News

‘পুজোয় আমিষ খেতে বারণ করার আমি কে?’ ‘পাখণ্ডী’ মন্তব্যে সাফাই বাগেশ্বর বাবার

কলকাতা: দুর্গাপুজোয় (Durga Puja 2026) আমিষ খাওয়া নিয়ে বিতর্কের মধ্যেই নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন বাগেশ্বর বাবা (Bageswar Baba) ওরফে...

More Articles Like This