34 C
Kolkata

রাজ্যে পূর্ণাঙ্গ বাজেটের আগে দিল্লি সফরে অর্থমন্ত্রী, আসছে কোনও খুশির খবর?

Must Read

ওয়েব ডেস্ক : ১৮ জুন থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের (West Bengal) নবনির্বাচিত সরকারের বাজেট অধিবেশন (Budget Session)। তার পর ২২ জন জন রাজ্য বিধানসভায় পেশ হবে পূর্ণাঙ্গ বাজেট (West Bengal Budget)। তা পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। তার আগে রাজধানী দিল্লিতে (Delhi) গেলেন তিনি। জানা যাচ্ছে, নীতি আয়োগের সহ সভাপতির সঙ্গে বৈঠক করার কথা তাঁর। পাশাপাশ বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman) সঙ্গে বৈঠক করবেন তিনি।

কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের নাগরিকদের আস্বস্ত করে বলেছিলেন, নতুন সরকারের প্রথম বাজেটে (Budget) বড়সড় ‘চমক’ থাকবে বাংলার মানুষের জন্য। আর সেই বাজেটের চারদিন আগে দিল্লি সফরে গেলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। এ নিয়ে ওয়াকিবহাল মহল মনে করছে, রাজ্যের আর্থিক হাল ফেরাতে ও যুগান্তকারী রুপ দিতেই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করতে গিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী।

আরও খবর : শতদ্রুকে ক্লিনচিট,অরূপ বিশ্বাসের উপর দায় চাপিয়ে চিঠি টিম মেসির

বুধবার নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান তথা বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ীর সঙ্গে সাক্ষাৎ করবেন স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। তার পরেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। তবে এই দুই বৈঠকে কী আলোচনা হয় সেটাই এখন দেখার। আর এ নিয়ে বিভিন্ন মহলে নানান আলোচনা শুরু হয়েছে।

প্রসঙ্গত, আগামী ২৫ জুন পর্যন্ত চলবে রাজ্য বাজেটের অধিবেশন। এই পর্বের অধিবেশন শেষে আগামী ৬ জুলাই সকাল ১১টায় ফের বিধানসভা বসবে। তবে নীতি আয়োগের সহ সভাপতি ও কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে রাজ্যের অর্থমন্ত্রীর বৈঠককে ঘিরে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে। প্রশ্ন হচ্ছে, সামনের রাজ্য বাজেটে রাজ্যেবাসীর কাছে আসছে কোনো খুশির খবর?

দেখুন অন্য খবর :

Latest News

নিট পরীক্ষার আগেই সব শেষ, উদ্ধার তরুণীর দেহ

ওয়েব ডেস্ক : ২১ জুন নতুন করে নেওয়া হবে নিট পরীক্ষা (NEET Exam)। তাঁর জন্য পড়াশোনা করছিলেন ২৩ বছরের...

More Articles Like This