38.9 C
Kolkata

নন্দীগ্রামে শুরু হচ্ছে ‘জনকল্যাণ শিবির’, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Must Read

ওয়েব ডেস্ক : সাধারণ মানুষকেকে সরকারি কল্যাণমূলক প্রকল্পের পরিষেবা পৌঁছে দিতে চায় রাজ্য সরকার। এর জন্য সোমবার থেকে শুরু হতে চলেছে ‘জনকল্যাণ শিবির’ (Public Welfare Camp) কর্মসূচি। তিন দিন ধরে রাজ্যের প্রতিটি ব্লকে চলবে এই কর্মসূচি। এদিন নন্দীগ্রামে (Nandigram) এমনই একটি জনকলাণ শিবিরে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। অন্যান্য শিবিরগুলিতে নেতা মন্ত্রীরা থাকতে পারেন।

জানা যাচ্ছে, এই জনকল্যান শিবিরগুলি থেকে ৫৫ ধরণের পরিষেবা গ্রহণ করতে পারবেন সাধারণ মানুষ। ‘অন্নপূর্ণা যোজনা’ এবং ‘আয়ুষ্মান ভারত’-এর আবেদনপত্র পূরণ নিয়েও সাহায্য পাওয়া যাবে। এছাড়া কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন ফর্ম পাওয়া যাবে এই শিবিরগুলি থেকে।

আরও খবর : ভ্যাপসা গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, সোমবার একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা

তিন দিন চলা এই কর্মসূচিতে সাধারণ মানুষকে চলমান প্রকল্পগুলোর ক্ষেত্রে সাহায্য করবে আধিকারিকরা। অন্নপূর্ণা যোজনা, যুবশক্তি প্রকল্প, বিধবা ভাতা, পিএম কিষান যোজনা এবং বার্ধক্য ভাতার মতো প্রকল্পগুলিতেও নাম নথিভুক্ত করতে পারবেন সাধারণ মানুষ। এছাড়া অন্যান্য সুবিধাও পাওয়া যাবে।

রাজনৈতিক মহল মনে করছে, ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, সেটাই রক্ষা করছে রাজ্যের নতুন সরকার। তথ্যের অভাব বা প্রশাসনিক জটিলতায় সাধারণ মানুষ যাতে সরকারি কোনও অনুদান থেকে বঞ্চিত না হন, তার জন্য প্রশাসনকে সাহায্য করার নির্দেশ দেওয়া হয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

বিস্কুটের লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে অকথ্য যৌন নির্যাতন, তামিলনাড়ুতে চাঞ্চল্য

ওয়েব ডেস্ক: তামিলনাড়ুর (Tamil Nadu) তিরুভাল্লুর জেলায় তিন বছরের এক শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গুরুতর আহত...

More Articles Like This