30.1 C
Kolkata

কাসোলের হোমস্টে থেকে উদ্ধার রুশ তরুণীর দেহ!

Must Read

ওয়েব ডেস্ক : ভারতে ঘুরতে এসে মৃত্যু হল রুশ তরুণীর (Russian woman)। হিমাচল প্রদেশের (Himachal Pradesh) কাসোলের (Kasol) একটি হোমস্টে থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে বলে খবর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)। তরুণীর এক সঙ্গীকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

জানা গিয়েছে, ওই তরুণীর নাম দারিয়া কুজনিখের (২৯)। সে মস্কোর বাসিন্দা। পুলিশ দাবি করেছে, হিমাচলের কাসোলের (Kasol) এক হোমস্টেতে এক বন্ধুকে নিয়ে এসেছিলেন ওই তরুণী। তবে গত শনিবার বাথরুমে তাঁর দেহ অচৈতন্য অবস্থায় দেখতে পান এক বন্ধু। দ্রুত ওই রুশ তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও খবর : সরকারি চাকরির পরীক্ষা দিতে যাওয়ার জন্য নেই পর্যাপ্ত ট্রেন, উত্তেজনা বিহারে

ঘটনার খবর পেয়েই ছুটে আসে পুলিশ (Police)। সেখানে আসেন উচ্চপদস্থ আধিকারিকরাও। বর্তমানে তরুণীর দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। পুলিশ সূত্রে খবর, তরুণীর দেহ থেকে কোনও ধরণের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ফলে মৃত্যুর কারণ স্পষ্ট নয়।

তবে পুলিশের অনুমান, শরীরের কোনও সমস্যার কারণে ওই তরুণীর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে বিষয়টি নিয়ে নিশ্চিত হতে তরুণীর বন্ধুকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এমনকি হোমস্টের মালিককেও জিজ্ঞাসাবাদ করে হচ্ছে বলেও খবর। নয়াদিল্লির রুশ দূতাবাসকেও বিষয়টি জানানো হয়েছে বলেও জানা গিয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

ভবানী ভবন ছেড়ে বেরোলেন কুণাল ঘোষ

কলকাতা: ভবানী ভবন (Bhawani Bhawan) ছেড়ে বেরিয়ে গেলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। প্রায় সাড়ে তিন ঘণ্টা সিআইডির (CID) ম্যারাথন...

More Articles Like This