37.5 C
Kolkata

বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির আশঙ্কা, কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

Must Read

কলকাতা: দক্ষিণবঙ্গে বর্ষা (SouthBengal Monsoon) প্রবেশ করেছে। এবার জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়ার দফতর।ব্যাপক গরমের দাপটে প্রাণ হাঁসফাঁস কলকাতাবাসীর (Kolkata Rain Forecast)। তার মধ্যেই স্বস্তির খবর দিল হাওয়া অফিস। শহরে বিভিন্ন প্রান্তে হালকা কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। পাকিস্তান থেকে বাংলাদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এই নিম্নচাপ রয়েছে। দক্ষিণবঙ্গের পুরুলিয়ার কিছু অংশ ছাড়া বাকি সব জেলাতেই মৌসুমী বায়ু সক্রিয়।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার

দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে IMD। পূর্বাভাস অনুযায়ী, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির কয়েকটি এলাকাতেও বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইবে। দক্ষিণবঙ্গের বাতাসে জলীয় বাষ্প বেশি রয়েছে। তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও গরম এবং অস্বস্তি চলবে।

আরও পড়ুন:৬ বছর জেলবন্দি, তাও হয়নি বিচার? দিল্লিকাণ্ডে ফের জামিনের আর্জি শারজিল, উমরের

কলকাতার আবহাওয়ার

হাঁসফাঁস গরমে প্রাণ ওষ্ঠাগত কলকাতাবাসীর। হালকা কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় সকাল থেকেই গরম এবং অস্বস্তি থাকবে। আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকবে। আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা। প্রতিদিন ঝড়-বৃষ্টি হবে এমন নয়, তবে বিক্ষিপ্ত ভাবে সামান্য ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকবে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে।

উত্তরবঙ্গের আবহাওয়ার

উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি চলবে সব জেলাতে।পাহাড় ও ডুয়ার্সের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Latest News

‘ককটেল ২’ প্রচারে ভক্তদের ভিড়ে হুড়োহুড়ি, রশ্মিকাকে আগলে ভাইরাল কৃতী শ্যানন

ওয়েব ডেস্ক: মুক্তির আর মাত্র কয়েকদিন বাকি। তাই জোরকদমে চলছে ‘ককটেল ২’-এর (Cocktail 2) প্রচার। কিন্তু এক প্রচার অনুষ্ঠানে...

More Articles Like This