31.5 C
Kolkata

ফের অভিষেকের কালীঘাটের বাড়িতে CID, এবার কী হবে?

Must Read

কলকাতা: সই কাণ্ডে সাময়িক স্বস্তি পাওয়ার পর ফের বিপাকে অভিষেক। ফের অভিষেকের দুয়ারে সিআইডি। নির্বাচনী প্রচার চলাকালীন উস্কানি ও প্ররোচনামূলক মন্তব্যের ঘটনায় এবার নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhieshek Banerjee)৷ সূত্রের খবর, অভিষেকের বিরুদ্ধে সল্টলেকে সাইবার অভিযোগ দায়ের হয়েছিল। সেই মামলার তদন্তে শুক্রবার বিকেলে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল কালীঘাটের বাড়িতে যায়। তবে ডায়মন্ড হারবারের সাংসদ বাড়ি না-থাকায় তাঁকে নোটিস ধরানো নিয়ে জটিলতার সৃষ্টি হয়।

সই-কাণ্ডে এমনিতেই অস্বস্তিতে অভিষেক। তার মধ্যেই অন্য এক মামলায় নাম জড়ায় তাঁর। নির্বাচনী প্রচারে অভিষেক বলেছিলেন, ‘চার তারিখের পর ডিজে বাজবে,’ ভোটের আগে প্রচারসভা থেকে এহেন মন্তব্য করেছিলেন অভিষেক। যা নিয়ে বিধাননগর কমিশনারেটের সাইবার থানায় মামলা হয়েছিল। সেই মামলার তদন্ত ক তার সূত্র ধরে অভিষেককে নোটিস ধরাতে শুক্রবার তাঁর বাড়িতে যায় তারা। তবে জানা গিয়েছে, তিনি কালীঘাটের বাড়িতে নেই। বর্তমানে মমতা বন্দোপাধ্যায়ের বাড়িতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷তিনি বাড়ি না-থাকায় সেই নোটিস কে নেবেন, তা নিয়ে প্রশ্ন ওঠে। অভিষেকের অফিসের কর্মীরা এসে দেখা করেন সিআইডি আধিকারিকদের সঙ্গে। তাঁরা জানান, অভিষেক বাড়িতে নেই। তাঁর জায়গায় অন্য কেউ নোটিস নিলে হবে কি না?

আরও পড়ুন: ধর্মীয় উসকানিমূলক মন্তব্যে মমতার বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর

প্রসঙ্গত, “৪ তারিখের পরে ডিজে বাজানো হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোন, উনি বলেছিলেন বদলা নয় বদল চাই, এটা ওঁর ভুল ছিল। ৪ তারিখ এর জবাব হবে।”বিরোধীদের অভিযোগ ছিল, এই মন্তব্যের মাধ্যমে আসলে বিরোধী দলের নেতা-কর্মীদের প্রকাশ্য রাজনৈতিক হুমকি দিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক। এই নিয়ে প্রথমে বাগুইআটি থানায় এবং পরবর্তীতে বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম শাখায় এফআইআর দায়ের হয়। সেই মামলারই তদন্তভার এখন রয়েছে সিআইডির হাতে। আর সেই সূত্রেই এদিন নোটিস ধরাতে অভিষেকের যান তদন্তকারীরা।

Latest News

কীভাবে বানাবেন ফুটবল বিশ্বকাপের ট্রেন্ডিং ডিপি? একনজরে দেখে নিন পদ্ধতি ও প্রম্পট

ওয়েব ডেস্ক: ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2026) শুরু হতেই উন্মাদনায় মেতে উঠেছে গোটা বিশ্ব। আগামী দেড় মাস বিশ্বের...

More Articles Like This