33.8 C
Kolkata

‘জানি না’ উত্তরেই জেরা শেষ! সিআইডির প্রশ্নবাণে চাপে অভিষেক

Must Read

কলকাতা: সই জালিয়াতি মামলায় অবশেষে সিআইডির (CID) মুখোমুখি হলেন তৃণমূলের (TMC) শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। হাইকোর্টের (High Court) নির্দেশের পর ভবানীভবনে হাজিরা দিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের মুখে পড়েন তিনি। তদন্তকারী সংস্থার সূত্রে দাবি, একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে অভিষেক বারবার “জানি না” বলে জবাব দেন। এমনকি জেরার এক পর্যায়ে তিনি বিরক্তও হয়ে ওঠেন বলে খবর।

সূত্রের দাবি, প্রথমে কয়েকজন আধিকারিক এবং পরে সিআইডির উচ্চপদস্থ কর্তাদের উপস্থিতিতে অভিষেককে জিজ্ঞাসাবাদ করা হয়। বৈঠকে না থেকেও কীভাবে কয়েকজন বিধায়কের সই প্রস্তাবপত্রে এল, সেই সই কে করেছেন, কীভাবে হয়েছে এবং সংশ্লিষ্ট রেজোলিউশনের নথি কোথায়, এমন একাধিক প্রশ্ন করা হয় তাঁকে।

আরও পড়ুন: শিয়ালদহ ডিভিশনে বাড়ল লোকাল ট্রেন পরিষেবা, কবে থেকে মিলবে পরিষেবা?

তদন্তকারী সংস্থার দাবি, অধিকাংশ প্রশ্নের সন্তোষজনক উত্তর মেলেনি। সেই কারণেই রেজোলিউশন সংক্রান্ত নথিপত্র নিয়ে আগামী রবিবার ফের হাজিরা দিতে বলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

জিজ্ঞাসাবাদ শেষে তিনি ভবানীভবন থেকে বেরিয়ে কালীঘাটে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান। সেখানে কয়েকজন প্রবীণ নেতার সঙ্গে বৈঠক করেন বলে জানা গিয়েছে। পরে সেখান থেকে বেরিয়ে কোনও মন্তব্য না করেই নিজের বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি।

কী এই সই জালিয়াতি বিতর্ক?

বিতর্কের সূত্রপাত বিরোধী দলনেতা নির্বাচনের প্রস্তাবপত্রকে ঘিরে। বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করতে তৃণমূলের তরফে একটি সমর্থনপত্র জমা দেওয়া হয়। অভিযোগ, ওই নথিতে থাকা কয়েকজন বিধায়কের সইয়ের সঙ্গে তাঁদের প্রকৃত সইয়ের মিল পাওয়া যায়নি।

বিধানসভার সচিবের নজরে বিষয়টি আসার পর থানায় অভিযোগ দায়ের করা হয়। পরে তদন্তভার যায় সিআইডির হাতে। ইতিমধ্যেই একাধিক বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তের সূত্র ধরেই এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়।

তবে এই অভিযোগের বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনও বিস্তারিত প্রতিক্রিয়া সামনে আসেনি। তদন্ত চলায় সিআইডিও প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি।

Latest News

তৃণমূলে গৃহদাহ! প্রকাশ্যে ‘বিদ্রোহী’ শিবিরের ২০ সাংসদদের সই-সহ চিঠি

নয়াদিল্লি: তৃণমূল কংগ্রেসের (TMC) একাংশের সাংসদদের নিয়ে নতুন রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, দলের...

More Articles Like This