30.4 C
Kolkata

বৃহস্পতিবার মোদির পৌরোহিত্যে দিল্লিতে মেগা বৈঠকে নীতি আয়োগ

Must Read

কলকাতা: আগামীকাল বৃহস্পতিবার নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবন সাংস্কৃতিক কেন্দ্রে বসতে চলেছে নীতি আয়োগের (Niti Aayog Meeting) একাদশ গভর্নিং কাউন্সিল বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভাপতিত্বে আয়োজিত এই হাই-প্রোফাইল বৈঠকে যোগ দেবেন দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নররা। বৃহস্পতিবারের নীতি আয়োগের বৈঠকে ফোকাস উত্তরবঙ্গ। নীতি আয়োগের বৈঠকে এবার বিশেষ গুরুত্ব পেতে চলেছে উত্তরবঙ্গ। আগামীকাল নীতি আয়োগ এর বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

উত্তরবঙ্গের শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন ও পরিকাঠামো উন্নয়নকে সামনে রেখে তৈরি হয়েছে বিস্তারিত প্রস্তাব। শিলিগুড়িকে কেন্দ্র করে উত্তরবঙ্গে বড় শিক্ষা হাব তৈরির পরিকল্পনা নিয়েও আলোচনা হতে পারে। এইমস, আইআইএম ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মতো বড় প্রকল্পের সম্ভাবনা প্রস্তাব আকারে দেওয়া হবে। উত্তরবঙ্গের আট জেলাকে উন্নয়নের মূল স্রোতে আনার লক্ষ্যেই এই পরিকল্পনা।দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদার উন্নয়নে জোর। বৈঠকে শিল্প, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা ও স্বাস্থ্য পরিকাঠামো নিয়েও আলাদা গুরুত্ব দেওয়া হতে পারে। সব মিলিয়ে নীতি আয়োগের বৈঠককে সামনে রেখে উত্তরবঙ্গকে ঘিরে বড় উন্নয়ন রূপরেখা তৈরি করছে রাজ্য।

আরও পড়ুন: NDA আমলে উন্নয়ন সম্ভব হলে, আগে হয়নি কেন? কংগ্রেসকে খোঁচা দিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রীর

সরকারি সূত্রের খবর, এবারের বৈঠকের মূল আলোচ্য বিষয় হলো, বিকশিত ভারত গড়ার জন্য ‘অন্তর্ভুক্তিমূলক মানব উন্নয়ন’। সরকার জানিয়েছে, এই অন্তর্ভুক্তিমূলক মানব  মৌলিক মানব পুঁজি ও ভবিষ্যতমুখী দক্ষতা বৃদ্ধি। উৎপাদনশীল কর্মসংস্থান, স্বনির্ভরতা ও বিকেন্দ্রীভূত প্রবৃদ্ধি। স্বাস্থ্য, ও পুষ্টির মানোন্নয়ন এবং সার্বিক কল্যাণ। সকলের জন্য সমতা ও মর্যাদা রক্ষা।  মূলত চারটি মূল স্তম্ভের উপরে দাঁড়িয়ে রয়েছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, দেশজুড়ে টেকসই কর্মসংস্থান তৈরি এবং নতুন উদ্যোগপতিদের কী ভাবে উৎসাহিত করা যায়, সেই বিষয়ে এই বৈঠকে বিস্তারিত রোডম্যাপ তৈরি করতে পারেন নীতিনির্ধারকরা।

Latest News

একদিনের নোটিসে প্রদেশ কংগ্রেসের সভাপতিদের আচমকা দিল্লিতে তলব

নয়াদিল্লি: আগামীকাল দিল্লিতে প্রদেশ কংগ্রেসের সমস্ত সভাপতিদের বৈঠকে ডেকেছেন রাহুল গান্ধী(Rahul Gandhi) সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। দিল্লিতে ইন্দিরা ভবনে...

More Articles Like This