31.5 C
Kolkata

শতাব্দীর বাড়িতে ‘চা-চক্রে’ বিদ্রোহী সাংসদরা, উপস্থিত হলেন শুভেন্দু

Must Read

কলকাতা: সোমবার সকাল থেকে দিল্লিতে টানটান উত্তেজনা, দফায় দফায় বৈঠক, স্পিকার ওম বিড়লাকে চিঠি বিদ্রোহী তৃণমূল বিধায়কদের। তাও আবার কখন যখন খোদ সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন দিল্লিতে। এদিন সন্ধ্যায় শতাব্দী রায়ের (Satabdi Roy) দিল্লির বাড়িতে বিদ্রোহী সাংসদদের বৈঠক উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। এবার লোকসভার কায়দায় রাজ্যসভাতেও ‘অপারেশন লোটাস।’ তবে সেই জল্পনা উড়িয়ে দিয়ে বিদ্রোহী সাংসদের দাবি, এটাই শুধুই সান্ধ্য আড্ডা তথা চা-চক্র।

তৃণমূলের অন্তত ২০ জন সাংসদ এনডিএ-র শরিক হতে চেয়ে আবেদন করেছেন৷ তার আগে সকালেও বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাড়িতে তাঁদের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠক হয় বলে খবর৷ এদিন সন্ধ্যায় দিল্লিতে তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বাড়িতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন অধিকাংশ বিদ্রোহী তৃণমূল সাংসদ৷ সেখানে পৌঁছেছেন অধিকাংশ বিদ্রোহী তৃণমূল সাংসদ৷ শতাব্দী রায়ের বাড়িতেই ফের বিদ্রোহী সাংসদদের সঙ্গে কথা হতে পারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর৷অতিথি আপ্যায়নে শতাব্দীর সুনাম রাজনৈতিক মহলে সর্বজনবিদিত। এমনিতে তিনি অত্যন্ত অতিথি-বৎসল বলে পরিচিত শতাব্দী। শতাব্দী রায়ের ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, বিকেল বেলা ভূপেন্দ্র যাদবের বাড়ির বৈঠক থেকে ফিরেই জোরকদমে সন্ধ্যার এই চায়ের আড্ডার প্রস্তুতি শুরু করে দেন বীরভূমের সাংসদ। সোমবারের সান্ধ্য আড্ডার জন্য স্ন্যাক্সের মধ্যে ভেজ এবং নন-ভেজ— দু’ধরনের সুস্বাদু পদেরই বন্দোবস্ত করা হয়েছে। সঙ্গে থাকবে গরম চা।এ দিন সন্ধেবেলা শতাব্দী রায়ের বাড়িতে আসতে শুরু করেন জুন মালিয়া, অসিত মাল, আবু তাহের খান, খলিলুর রহমানের মতো তৃণমূলের বিদ্রোহী সাংসদরা৷ সন্ধে ৭.১৫ মিনিট নাগাদ সেখানে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷

আরও পড়ুন:ফিরহাদ হাকিমের ইস্তফার পর কমিশনার স্মিতা পাণ্ডেকে ‘প্রশাসক’ করল নবান্ন

Latest News

রাজ্যে তদন্তে CBI-কে ‘ফ্রি হ্যান্ড’ দিল শুভেন্দু সরকার

কলকাতা: স্বাধীনভাবে তদন্ত করার ক্ষমতা ফিরে পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।২০১৮ সালে জারি করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্যে সিবিআই-এর অবাধ...

More Articles Like This