ওয়েব ডেস্ক: আইপিএল শেষ হতেই এক নতুন অধ্যায় শুরু হচ্ছে ভারতীয় ক্রিকেটে। টি-২০ ফরম্যাটে (India T20 Cricket Team) সূর্যকে সরিয়ে শ্রেয়সকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে বোর্ড। সেই সঙ্গে বড়দের জাতীয় দলের দরজা খুলে দেওয়া হয়েছে ভারতের তরুণ তুর্কি বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) জন্য। অনূর্ধ্ব-১৬, আইপিএলের পর এবার আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে সুযোগ পেলেন বিহারের এই ক্রিকেটার।
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত টি-টোয়েন্টি দলে বৈভবের অন্তর্ভুক্তি ছিল অনেকটাই প্রত্যাশিত। আইপিএল ২০২৬-এ তাঁর ধারাবাহিক পারফরম্যান্স নির্বাচকদের নজর কেড়েছিল। অবশেষে সেই পারফরম্যান্সের স্বীকৃতি মিলল জাতীয় দলের ডাকের মাধ্যমে। জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারলে তিনি ভারতের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার হওয়ার নজির গড়তে পারেন। বর্তমানে এই রেকর্ড রয়েছে শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) দখলে। খুব অল্প বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করে ইতিহাস গড়েছিলেন শচীন। এবার সেই রেকর্ড ভাঙার সামনে দাঁড়িয়ে বৈভব।
আরও পড়ুন: বাদ সূর্য, ভারতীয় দলে বড় দায়িত্বে শ্রেয়স! ভারতীয় দলের দরজা খুলল বৈভবের সামনেও
ভারতের আয়ারল্যান্ড সফরের সূচি
- ২৬ জুন: প্রথম টি-২০, বেলফাস্ট
- ২৮ জুন: দ্বিতীয় টি-২০, বেলফাস্ট
ভারতের ইংল্যান্ড সফরের টি-২০ সূচি
- ১ জুলাই: প্রথম টি-২০, চেস্টার-লে-স্ট্রিট
- ৪ জুলাই: দ্বিতীয় টি-২০, ম্যানচেস্টার
- ৭ জুলাই: তৃতীয় টি-২০, নটিংহ্যাম
- ৯ জুলাই: চতুর্থ টি-২০, ব্রিস্টল
- ১১ জুলাই: পঞ্চম টি-২০, সাউদাম্পটন
ভারতের ইংল্যান্ড সফরের ওডিআই সূচি
- ১৪ জুলাই: প্রথম ওডিআই, বার্মিংহাম
- ১৬ জুলাই: দ্বিতীয় ওডিআই, কার্ডিফ
- ১৯ জুলাই: তৃতীয় ওডিআই, লর্ডস
দেখুন আরও খবর:
