ওয়েব ডেস্ক : ভাঙড় (Bhangar) বিস্ফোরণকাণ্ডের ঘটনায় ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ককে শওকত মোল্লা (Saokat Molla) খুঁজছে এনআইএ (NIA)। বৃহস্পতিবার সারাদিন তাঁকে খুঁজতে জোর তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তবে সূত্রের খবর, শওকত মোল্লা নাকি বাংলাদেশে পালানোর ছক কষেছিল। তবে তা সফল হয়নি বলেই খবর। শোনা যাচ্ছে, এক আত্মীয়ের বাড়িতে শওকত নাকি আত্মগোপন করে রয়েছে সে। এদিকে তৃণমূল নেতাকে পলাতক ঘোষণা করেছে এনআইএ। বিএসএফকে (BSF) নাকি এ নিয়ে একাধিক তথ্য শেয়ার করেছে এনআইএ।
বাংলায় বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের বামুনিয়া এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছিল। তার পরেই এ নিয়ে তদন্ত শুরু করেছিল এনআইএ (NIA)। এই তদন্তে নেমে বেশ কয়েকদিন আগে আহিদুল ইসলাম নামে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
আরও খবর : বৃষ্টির সঙ্গে ঝড়ের দাপট, বর্ষার আগেই জেলাগুলিতে সতর্কতা
এদিকে শওকতকে (Saokat Molla) খুঁজে পেতে বৃহস্পতিবার তাঁর বাড়িতে হানা দিয়েছিলেন এনআইএ-র আধিকারিকরা। বাড়ি, দলীয় কার্যালয় সহ একাধিক জায়গায় হানা তাল্লাশি চলে। সূত্রের খবর, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকদের আসার আগেই নাকি এলাকা ছাড়ে শওকত। তবে তাঁর ছেলেকে গ্রেফতার করা হয়।
স্থানীয়দের দাবি, শেষবার শওকতকে বাসন্তীর দিকে চুনাখালিতে দেখা গিয়েছিল। নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর পরিকল্পনা ছিল। তবে স্থানীয়রা পথ আটকান বলে খবর। এর পর তদন্তকারীরা জানতে পেরেছিলেন, তৃণমূল সাংসদ লুকিয়ে রয়েছেন মাদ্রাসাতে। সেখানো তল্লাশি চালানো হয়েছিল। কিন্তু হদিশ পাওয়া যায়নি। তবে তৃণমূল নেতা যাতে বাংলাদেশ পালাতে না পারে, সেই চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।
দেখুন অন্য খবর :
