41 C
Kolkata

মর্মান্তিক ঘটনা দিল্লিতে! ব্যাপক চাঞ্চল্য এলাকায়

Must Read

ওয়েব ডেস্ক : রাজধানী দিল্লিতে (Delhi) মর্মান্তিক ঘটনা (Tragic Incident)। বুধবার সকালে এক হোটেলে (Hotel) লাগল আগুন। সেখানকার বেসমেন্টে আগুন লাগে বলে অভিযোগ। এই মর্মান্তিক ঘটনায় ২০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যে সময় হোটেলে আগুন লেগেছিল সেই সময় সেখানে ছিলেন ৪০ জন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে অনেকেনেই হোটেলের (Hotel) ভিতরেই আটকে পড়েছিলেন। অনেকে প্রাণে বাঁচতে নীচে ঝাঁপ মেরেছিলেন। তবে ২০ জন প্রাণ হারিয়েছেন বলে খবর।

আরও খবর : ‘আমরা অল্প ফিতে পড়াশোনার সুযোগ দিচ্ছি, তাই অনেকে আতঙ্কিত’, গতকালের ঘটনা নিয়ে বললেন খান স্যার

পুলিশ (Police) সূত্রে খবর, উদ্ধারকারী দল অনেককে উদ্ধার করেছে। কিন্তু ভয়ে অনেকে হোটেলের বিভিন্ন তলা থেকে ঝাঁপ মারেন। তাঁদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, ওই হোটেলে রয়েছে ২৫টি ঘর। ছিলেন ৪০ জন। অনেকেই বিদেসি নাগরিক ছিলেন বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে, যে সময় আগুন লেগেছিল সেই সময় অনেকে ঘুমোচ্ছিলেন। ফলে অনেকে বেরিয়ে আসতে পারেননি।

হোটেলের রাঁধুনি কেসর সিং জানিয়েছেন, তিনি সকাল ৮টায় রান্নাঘরে ঢুকেছিলেন। এর পর বৈদ্যুতিক স্টোভ জ্বালাতে তিনি সুইচ অন করেন। আর তা থেকেই এই আগুন ছড়ায় বলে সূত্রের খবর। তিনি যতক্ষণে সকলকে সতর্ক করেন, ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে। প্রাণ হারান অনেকে।

দেখুন অন্য খবর :

Latest News

‘মা ক্যান্টিন’ এখন ‘মা আহার’, রাজ্যজুড়ে ৫০০ নতুন কেন্দ্রের ঘোষণা বিজেপি সরকারের

ওয়েব ডেস্ক : ‘মা ক্যান্টিন’-এর নাম বদল করে ‘মা আহার’ (Maa Aahar) করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শুধু নাম...

More Articles Like This