41 C
Kolkata

৭ বছর পরে নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে ভারত

Must Read

ওয়েব ডেস্ক : ২০২৪ সালে ভারতের মাটিতে শুভমন ও বুমারাদের হোয়াইটওয়াশ করেছিল নিউ জিল্যান্ড (Newzeland)। তবে আবার বদলার সুযোগ এল ভারতীয় দলের সামনে। সাত বছর পর কিউয়িদের মাটিতে ফের লাল বলের ক্রিকেট খেলতে চলেছে টিম ইন্ডিয়া (Team India)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি করে ওডিআই (ODI) ও টি-টোয়েন্টি (T20) এবং দু’টি টেস্ট (Test) ম্যাচ খেলবে ভারত।

চলতি বছরের অক্টোবর ও নভেম্বরে নিউজিল্যান্ড (Newzeland) সফরে যেতে চলেছে ভারত। ৪০ দিনের এই সফরে মোট ১২টি ম্যাচ খেলবে ভারত। পাঁচটি ভেন্যুতে হবে এই ম্যাচ। ফলে ২০২৪ সালের হোয়াইটওয়াশের বদলা নেওয়ার সুযোগ থাকবে শুভমনদের মাসনে।

আরও খবর : ফুটবল বিশ্বকাপ দেখতে কত টাকা লাগবে? প্রকাশ্যে এল জি ফাইভের সাবস্ক্রিপশন প্ল্যান, দেখে নিন একনজরে

সিরিজের সূচনা হবে ২২ অক্টোবর ক্রাইস্টচার্চে প্রথম টি-২০ ম্যাচ দিয়ে। এরপর পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ শেষ করে দুই দল মুখোমুখি হবে পাঁচ ম্যাচের ওডিআই সিরিজে। সীমিত ওভারের লড়াই শেষ হওয়ার পর শুরু হবে বহুল প্রতীক্ষিত টেস্ট সিরিজ। বিশেষ নজর থাকবে টেস্ট পর্বে। ২০১৯-২০ সালের সফরের পর এই প্রথম নিউজিল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে ভারত। প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ওয়েলিংটনের ঐতিহ্যবাহী বেসিন রিজার্ভে, আর সিরিজের শেষ ম্যাচ হবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে।

ভারত-নিউজিল্যান্ড সিরিজের (India-Newzeland Series) পূর্ণ সূচি

টি-২০ আন্তর্জাতিক

২২ অক্টোবর – প্রথম টি-২০, ক্রাইস্টচার্চ
২৪ অক্টোবর – দ্বিতীয় টি-২০, ক্রাইস্টচার্চ
২৭ অক্টোবর – তৃতীয় টি-২০, ওয়েলিংটন
৩০ অক্টোবর – চতুর্থ টি-২০, অকল্যান্ড
১ নভেম্বর – পঞ্চম টি-২০, হ্যামিল্টন

একদিনের আন্তর্জাতিক (ওডিআই)

৪ নভেম্বর – প্রথম ওডিআই, অকল্যান্ড
৭ নভেম্বর – দ্বিতীয় ওডিআই, ওয়েলিংটন
১০ নভেম্বর – তৃতীয় ওডিআই, হ্যামিল্টন
১৩ নভেম্বর – চতুর্থ ওডিআই, মাউন্ট মাউঙ্গানুই
১৫ নভেম্বর – পঞ্চম ওডিআই, মাউন্ট মাউঙ্গানুই

টেস্ট সিরিজ

১৯-২৩ নভেম্বর – প্রথম টেস্ট, ওয়েলিংটন (বেসিন রিজার্ভ)
২৭ নভেম্বর-১ ডিসেম্বর – দ্বিতীয় টেস্ট, ক্রাইস্টচার্চ (হ্যাগলি ওভাল)

দেখুন অন্য খবর :

Latest News

সৌরভের নিরাপত্তায় বড়সড় কাটছাঁট! এবার কোন ক্যাটাগরির নিরাপত্তা পাবেন ‘মহারাজ’?

কলকাতা: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় কাটছাঁট করল রাজ্য...

More Articles Like This