29.9 C
Kolkata

ছক ভেঙে ডিজিপির ঘরে মুখ্যমন্ত্রী! নবান্নের ১৩ তলায় নজির গড়লেন শুভেন্দু অধিকারী

Must Read

কলকাতা: রাজ্য প্রশাসনের অন্দরে নতুন বার্তা— ‘ভরসা ইন, ভয় আউট’। আর বৃহস্পতিবার নবান্নে (Nabanna) মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) এক ব্যতিক্রমী পদক্ষেপে সেই বার্তাই যেন স্পষ্ট হয়ে উঠল। সাধারণ নিয়ম ভেঙে এবার রাজ্য পুলিশের ডিজিপিকে (DGP) নিজের দফতরে না ডেকে, খোদ তাঁর ঘরেই গিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক মহলে এই ঘটনাকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

সূত্রের খবর, বৃহস্পতিবার নবান্নে একাধিক প্রশাসনিক কাজ সেরে বেরোনোর সময় ১৪ তলা থেকে নিচে নামেন মুখ্যমন্ত্রী। সাধারণত নবান্নের ১৪ তলাতেই মুখ্যমন্ত্রীর দফতর। অন্যদিকে ১৩ তলায় রয়েছে রাজ্য পুলিশের ডিজিপির ঘর। এদিন আচমকাই ১৩ তলায় নেমে সরাসরি ডিজিপির কক্ষে প্রবেশ করেন শুভেন্দু অধিকারী। সেখানে প্রায় সাত মিনিট ধরে বৈঠক হয় দু’জনের মধ্যে।

আরও পড়ুন: ‘বিরোধী’ তকমা বাঁচাতে বিধানসভায় কুণাল-অসীমা! চিঠি দিতে গেলেও তা জমা নিলেন না সচিব

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সাধারণত আইনশৃঙ্খলা বা বিশেষ কোনও বিষয়ে আলোচনার প্রয়োজন হলে ডিজিপিকেই মুখ্যমন্ত্রীর ঘরে ডাকা হয়। কিন্তু এদিন সম্পূর্ণ উল্টো ছবি দেখা গেল। মুখ্যমন্ত্রী নিজে গিয়ে ডিজিপির সঙ্গে বৈঠক করায় স্বাভাবিকভাবেই তা ঘিরে জল্পনা তৈরি হয়েছে প্রশাসনিক মহলে।

যদিও বৈঠকে ঠিক কী আলোচনা হয়েছে, সে বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে ওয়াকিবহাল মহলের মতে, রাজ্যে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ভোট-পরবর্তী উত্তেজনা এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত একাধিক ইস্যু নিয়েই আলোচনা হয়ে থাকতে পারে।

দেখুন আরও খবর:

Latest News

ফুটবল বিশ্বকাপ দেখতে কত টাকা লাগবে? প্রকাশ্যে এল জি ফাইভের সাবস্ক্রিপশন প্ল্যান, দেখে নিন একনজরে

ওয়েব ডেস্ক: ভারতে ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup 2026) সম্প্রচার (Broadcast) নিয়ে জট কেটেছে কিছুদিন আগেই। এবারের ফুটবল বিশ্বকাপ...

More Articles Like This