31.2 C
Kolkata

মেয়র পারিষদের পদ থেকে ইস্তফা তারক সিংয়ের! কলকাতা পুরসভায় এবার ভাঙনের মুখে তৃণমূল?

Must Read

কলকাতা: কলকাতা পুরসভায় (Kolkata Municipal Corporation) আরও চাপের মুখে তৃণমূল কংগ্রেস (TMC)। বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর এবার কলকাতা পুর প্রশাসনের অন্দরে শুরু হল নতুন অস্বস্তি। মেয়র পারিষদের পদ থেকে ইস্তফার (Resign) সিদ্ধান্ত নিলেন প্রবীণ কাউন্সিলর তারক সিং (Tarak Singh)। শুধু পদত্যাগই নয়, দল এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) বিরুদ্ধে একাধিক ক্ষোভও প্রকাশ করেছেন তিনি।

দীর্ঘ প্রায় দুই দশক ধরে কলকাতা পুরসভার কাউন্সিলর হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন তারক সিং। তৃণমূলের অত্যন্ত বিশ্বস্ত এবং পুরনো মুখ হিসেবেই পরিচিত ছিলেন তিনি। কলকাতা পুরসভার নিকাশি ও জল সরবরাহ বিভাগের দায়িত্বও ছিল তাঁর কাঁধে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কাজ করা সম্ভব হচ্ছে না বলেই অভিযোগ তুলে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আরও পড়ুন: ছক ভেঙে ডিজিপির ঘরে মুখ্যমন্ত্রী! নবান্নের ১৩ তলায় নজির গড়লেন শুভেন্দু অধিকারী

মঙ্গলবার এক সংবাদমাধ্যমে বিস্ফোরক অভিযোগ করে তারক বলেন, “নির্বাচনে হারের পর কেউ আসছেন না। অফিসারদের দেখা পাওয়া যাচ্ছে না। ডাকলে কয়েকজন আসছেন। বর্ষার আগে আমাদের একাধিক পরিকল্পনা ছিল, কিন্তু কিছুই করা যাচ্ছে না। এভাবে কাজ করা সম্ভব নয়।”

সাম্প্রতিক সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পুরসভার নোটিস পৌঁছনো নিয়েও মুখ খুলেছেন তারক। তিনি দাবি করেছেন, সেই সময় মেয়র ফিরহাদ হাকিমকে “ভুল বোঝানো” হয়েছিল। সবশেষে ক্ষোভের সুরে তিনি বলেন, “কর্পোরেশনের তেল পুড়িয়ে আমি আসছি, অথচ কাজই করতে পারছি না। তাই এই পদে থাকার আর কোনও মানে নেই।”

দেখুন আরও খবর:

Latest News

ফুটবল বিশ্বকাপ দেখতে কত টাকা লাগবে? প্রকাশ্যে এল জি ফাইভের সাবস্ক্রিপশন প্ল্যান, দেখে নিন একনজরে

ওয়েব ডেস্ক: ভারতে ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup 2026) সম্প্রচার (Broadcast) নিয়ে জট কেটেছে কিছুদিন আগেই। এবারের ফুটবল বিশ্বকাপ...

More Articles Like This