27 C
Kolkata

সোনারপুরের ঘটনার তীব্র নিন্দা কেজরিওয়ালের

Must Read

ওয়েব ডেস্ক : সোনারপুরে (Sonarpur) অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) হেনস্থার ঘটনার নিন্দা করলেন আম আদমি পার্টি-র সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। এই ঘটনা নিয়ে তিনি জানিয়েছেন, বাংলায় আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে। পাশাপাশি আক্রমণ করেছেন ভারতীয় জনতা পার্টি’কে।

কেজরিওয়াল (Arvind Kejriwal) সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। বর্তমানে পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলার অত্যন্ত উদ্বেগজনক অবনতি ঘটেছে। বিজেপি যেখানেই ক্ষমতায় আসে সেখানেই ভয়ভীতি প্রদর্শন ও সহিংসতা প্রধান হয়ে ওঠে। বিজেপি একটি শক্তিশালী বিরোধী দলকে সহ্যই করতে পারে না। পশ্চিমবঙ্গ বিজেপির ঋণার রাজনীতির শিকার হয়েছে।” এর পাশাপাশি এই মর্মান্তিক সময়ে শোকাহত পরিবারের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ধন্যবাদ জানিয়েছেন কেজরিওয়াল।

আরও খবর : অভিষেকের ঘটনা নিয়ে প্রতিবাদ জানালেন ডেরেক ও’ব্রায়েন

শনিবার সোনারপুরে (Sonarpur) তৃণমূল কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রমণের শিকার হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নিহত কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে প্রবেশ করার আগেই হেনস্থার মুখে পড়েন তিনি। তাঁকে দেখে চোর চোর স্লোগান দেওয়া হয়। এমনকি ডিম ছোড়া হয় বলে অভিযোগ। অবশেষে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় সেখান থেকে বেরতে পারেন তিনি।

সেখান থেকে সোজা হাসপাতালে পৌঁছন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানে তাঁকে দেখতে পৌঁছন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjere)। তবে অভিষেক অন্য হাসপাতালে চিকিৎসা করানো হবে বলে জানান তিনি। এর পরেই বাইপাসের একটি বেসরকারি হাসপাতাল থেকে অন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় অভিষেককে। নিজের গাড়িতেই তাঁকে সঙ্গে নিয়ে হাসপাতালে আসেন মমতা।

দেখুন অন্য খবর :

Latest News

অভিষেকের আঘাত গুরুতর নয়, জানাল হাসপাতাল

ওয়েব ডেস্ক : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শরীরে গুরুতর কোনও আঘাত নেই, জানাল মিন্টো পার্কের বেসরকারি হাসপাতাল (Hospital)। তবে...

More Articles Like This