দাউদের সঙ্গে হাত মিলিয়ে নাশকতার চেষ্টা! রাজধানীতে ৯ জনকে ধরল পুলিশ

Must Read

নয়াদিল্লি: রাজধানীতে সম্ভাব্য নাশকতার ছক ভেস্তে দিয়ে বড়সড় সাফল্য পেল দিল্লি পুলিশ (Delhi Police)। শনিবার সকালে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার (Arrest) করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃতদের সঙ্গে কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের (Dawood Ibrahim) যোগ থাকতে পারে। পাশাপাশি পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের (ISI) সঙ্গেও তাদের যোগাযোগের সূত্র মিলেছে বলে দাবি তদন্তকারীদের।

পুলিশ সূত্রে খবর, দেশজুড়ে নাশকতা ছড়ানোর পরিকল্পনা ছিল এই চক্রের। বিমানবন্দর, রেল স্টেশন, পারমাণবিক কেন্দ্র এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রকে নিশানা করার ছক কষা হয়েছিল বলে জানা গিয়েছে। দিল্লি এবং মুম্বই-সহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে হামলার পরিকল্পনা ছিল বলেও প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ধৃতদের কাছ থেকে প্রচুর অস্ত্র, কার্তুজ এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে। দিল্লি পুলিশের বিশেষ সেলের দাবি, বেশ কিছুদিন ধরেই নজরদারিতে ছিল এই গোষ্ঠী। শনিবার ভোরে একাধিক জায়গায় একযোগে অভিযান চালিয়ে তাদের পাকড়াও করা হয়। ধৃতদের মধ্যে কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছে বলে খবর।

আরও পড়ুন: নিট, এসএসসির আরও এক সর্বভারতীয় পরীক্ষায় বিভ্রাট

তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, কার নির্দেশে কাজ করছিল এই চক্র। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বিদেশ থেকে আর্থিক সাহায্য পেত তারা। বিদেশে বসে থাকা হ্যান্ডলারদের মাধ্যমেই অর্থ ও নির্দেশ পৌঁছত বলে সন্দেহ পুলিশের। কোন পথে সেই অর্থ ভারতে আসত, তা জানার চেষ্টা চলছে। এই ঘটনায় গোটা দিল্লিজুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। দিল্লি পুলিশকে গোয়েন্দা সংস্থা এবং আধাসামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

দেখুন আরও খবর:

Latest News

রাশিয়ায় সংসদীয় ভোটদান শুরু, পুতিনই ফের ক্রেমলিনের ক্ষমতায়!

ওয়েব ডেস্ক: ২০২২ সালে ইউক্রেনে (Ukraine) পূর্ণমাত্রায় আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো আয়োজিত সংসদীয় নির্বাচনে শুক্রবার থেকে ভোট দেওয়া...

More Articles Like This