30 C
Kolkata

শুনশান হাকিমপুর চেকপোস্ট! শাহি ঘোষণার পরেই বদলাচ্ছে বাংলাদেশ বর্ডারের ছবি?

Must Read

উত্তর ২৪ পরগনা: রাজ্যে পালাবদল ঘটতেই বদলে গেল বাংলাদেশ সীমান্তের ছবিটা। বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্তে (India-Bangladesh Border) গত কয়েকদিনে পরিস্থিতি বদলে গিয়েছে অনেকাংশে। হাকিমপুর চেকপোস্ট (Hakimpur Check Post), যেখানে গত চারদিন ধরে বাংলাদেশিদের (Bangladesh) ভিড় চোখে পড়ছিল, শনিবার সেখানে কার্যত শুনশান ছবি ধরা পড়েছে। সীমান্তে এখনও পর্যন্ত কোনও বাংলাদেশি নাগরিকের উপস্থিতি দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে খবর।

অন্যদিকে, প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, নতুন করে আরও ৯০ জনকে হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। ফলে সেখানে মোট বাংলাদেশি নাগরিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯০। গত কয়েকদিন ধরে শিশু, মহিলা এবং পুরুষদের সীমান্তে অপেক্ষা করতে দেখা গিয়েছিল। তাঁদের অনেকেই দেশে ফেরার আশায় সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন।

আরও পড়ুন: আজ রাজ্যজুড়ে চলবে কালবৈশাখীর তাণ্ডব! কোন কোন জেলায় তুমুল ঝড়বৃষ্টি? দেখুন মেগা পূর্বাভাস

স্থানীয় সূত্রে দাবি, রাজ্যের বিভিন্ন প্রান্তে দালালচক্রের মাধ্যমে এদেশে প্রবেশ করেছিলেন এঁদের অনেকে। কেউ পরিচারিকার কাজ করতেন, কেউ শ্রমিক হিসেবে কাজ পেয়েছিলেন, আবার কেউ দীর্ঘদিন অবৈধভাবে বসবাসও করছিলেন। অভিযোগ, সরকারি নানা সুযোগ-সুবিধাও তাঁরা পেয়েছেন। যদিও এই দাবির সরকারি কোনও নিশ্চিত প্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি।

সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কড়া অবস্থানের পর সীমান্ত এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বলেও স্থানীয় মহলের দাবি। সেই কারণেই অনেক বাংলাদেশি নাগরিক দেশে ফিরতে চাইছিলেন বলে জানা গিয়েছে। তবে শনিবার হাকিমপুর চেকপোস্টের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। সীমান্তে আর ভিড় দেখা যায়নি। প্রশাসন সূত্রে খবর, যাঁদের ইতিমধ্যেই হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে, তাঁদের পরিচয় ও তথ্য খতিয়ে দেখছে বিএসএফ। সমস্ত তথ্য যাচাইয়ের পর প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

দেখুন আরও খবর:

Latest News

জুনেই ধর্মতলায় অবস্থান বিক্ষোভে মমতা! অনুমতি চেয়ে পুলিশের দ্বারস্থ তৃণমূল

কলকাতা: বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর প্রথমবার রাস্তায় নামতে চলেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল কংগ্রেস...

More Articles Like This