ওয়েব ডেস্ক : আরও এক হতাশাজনক মরশুম লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) কাছে। এই মরশুমে ১৪টি ম্যাচের মধ্যে মাত্র ৪টি জিতেছে লখনউ। যার ফলে পয়েন্ট টেবিলে একদম তলানিতে শেষ করেছে তারা। দলের এমন হতাশাজনক পারফরম্যান্সের পর অধিনায়কত্বের পদ থেকে সরে দাঁড়ালেন ঋষভ পন্থ (Risabh Pant)।
শুক্রবার এলএসজি’র (LSG) তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। জানানো হয়েছে, পন্থ অধিনায়কত্বের পদ থেকে অব্যাহতি চেয়েছিলেন, সেই অনুরোধ গ্রহণ করা হয়েছে। ২০২৫ সালে ২৭ কোটি টাকায় ঋষভকে কিনেছিল লখনউ। তবে ২০২৫-২৬ দুই মরশুমে দলকে প্লে অফে পৌঁছতে পারেননি তিনি। ফলে তাঁর অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠেছিল।
আরও খবর : ফেডারেশনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে জিতলেন ভিনেশ ফোগাট
তবে এবার অধিনায়কের পদ ছাড়লেন পন্থ (Risabh Pant)। ফ্র্যাঞ্চাইজির তরফে আরও জানানো হয়েছে, এমন সিদ্ধান্ত নেওয়া কঠিন। তবে অধিনায়ক হিসেবে পন্থ ড্রেসিংরুমে যে অবদান রেখেছেন, তার জন্য কৃতজ্ঞ। এছাড়া নিজেদেরকে নতুন করে সাজিয়ে তোলার কথা বলা হয়েছে।
গত দুই মরশুমে ২৮ ম্যাচের মধ্যে মাত্র ১০টিতে জিতেছে। অধিনায়কের পাশাপাশি ব্যাট হাতেও ছন্দ হারিয়েছেন ঋষভ (Risabh Pant)। ২০২৫ সালের ১৪ ম্যাচে করেছিলেন মাত্র ২৬৯ রান। এই মরসুমে করেছেন ৩১২ রান। দলের ব্যর্থতার পাশাপাশি নিজের ব্যক্তিগত ফর্মের কথা ভেবেই পন্থ এমন সিদ্ধান্ত নিয়েছেন বলেই মনে করছেন অনেকে। এবার নতুন অধিনায়ক খুঁজতে হবে লখনউকে। তলে ফ্র্যাঞ্চাইজি শীর্ষ কর্তারা এবার কাকে অধিনায়ক হিসেবে বেছে নেয় সেটাই এখন দেখার।
দেখুন অন্য খবর :
