24 C
Kolkata

নাবালিকা ধর্ষণ মামলায় আশারামের যাবজ্জীবন বহাল, আত্মসমর্পণের নির্দেশ রাজস্থান হাইকোর্টের

Must Read

ওয়েব ডেস্ক: নাবালিকা ধর্ষণ মামলায় স্বঘোষিত ধর্মগুরু আশারাম বাপুর (Asharam Bapu) যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখল রাজস্থান হাইকোর্ট (Rajasthan High Court)। ২০১৩ সালে নিজের আশ্রমে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে বিশেষ পকসো (POCSO) আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করেই উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন আশারাম।

তবে নিম্ন আদালতের রায়ে হস্তক্ষেপ করল না হাই কোর্ট। বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে অন্তর্বর্তী জামিনে মুক্ত রয়েছেন আশারাম। সম্প্রতি তাঁর জামিনের মেয়াদ ৭ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছিল। কিন্তু হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, তাঁকে যোধপুর সেন্ট্রাল জেলে আত্মসমর্পণ করতে হবে।

আরও পড়ুন: এবছর কলকাতায় যোগ দিবসের মূল অনুষ্ঠান, উপস্থিত থাকবেন মোদি!

২০১৩ সালের আগস্টে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার হন আশারাম। ২০১৮ সালে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। একই মামলায় তাঁর দুই সহযোগী শিল্পী ও শরৎচন্দ্রকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। যদিও হাই কোর্ট তাঁদের গণধর্ষণের অভিযোগ থেকে খালাস দিয়েছে।

উল্লেখযোগ্যভাবে, গুজরাতের গান্ধীনগরের আশ্রমে এক মহিলা ভক্তকে ধর্ষণের মামলাতেও দোষী সাব্যস্ত হয়েছেন আশারাম। সেই মামলায় ২০২৩ সালে তাঁকে আরও একটি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

 

Latest News

মন্দির নাকি পার্টি অফিস নির্মাণ? বচসা থেকে দ্বন্দ্ব, হুলুস্থুল কাণ্ড গঙ্গারামপুরে

দক্ষিণ দিনাজপুর: মন্দির নির্মাণ (Temple Building) না বিজেপির পার্টি অফিস (BJP Party Office) গড়ে তোলা হবে, তা নিয়ে বিজেপির...

More Articles Like This