পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদককে ঘিরে উত্তেজনা হলদিয়ায়

Must Read

হলদিয়া : হলদিয়া (Haldia) পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদককে ঘিরে সোমবার ব্যাপক উত্তেজনা ছড়াল। তাঁকে চেয়ারম্যান হিসেবে মানবেন না বলে পুরসভার সামনে বিক্ষোভে সামিল হলেন বিজেপি (BJP) নেতা-কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষপর্যন্ত লাঠিচার্জ করতে হল পুলিশকে (Police)।

জানা যাচ্ছে, শ্যামল আদক এদিন তাঁর অনুগামীদের নিয়ে হলদিয়া পুরসভায় আসতে পারেন। এমন খবর ছড়াতেই পুরসভার সামনে জড়ো হন বিজেপি (BJP) কর্মী-সমর্থকরা। হাতে ‘গো ব্যাক’ পোস্টার নিয়ে শুরু হয় বিক্ষোভ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগে থেকেই এলাকায় মোতায়েন করা হয়েছিল বিপুল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। তবুও পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

আরও খবর : যানজট ও জবরদখল রুখতে রঘুনাথগঞ্জে প্রশাসনের কড়া অভিযান

অভিযোগ, শ্যামল আদক তাঁর অনুগামীদের নিয়ে পুরসভায় প্রবেশ করার সময় বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এরপর ধস্তাধস্তি ও উত্তেজনার সৃষ্টি হলে পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে। ঘটনার জেরে পুরসভা চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও গ্রেফতারের খবর সামনে আসেনি।

দেখুন অন্য খবর :

Latest News

সমস্তিপুরে ক্যামেরার সামনে তরুণীকে হেনস্থার অভিযোগ, গ্রেফতার ৪

ওয়েব ডেস্ক : বিহারের (Bihar) জামুইয়ের ঘটনার পর এবার সমস্তিপুরে (Samastipur) ক্যামেরার সামনে এক তরুণীকে হেনস্থা ও শ্লীলতাহানির অভিযোগ...

More Articles Like This