24 C
Kolkata

বিষমদের জেরে ভয়াবহ অবস্থা মহারাষ্ট্রে

Must Read

ওয়েব ডেস্ক : বিষমদে গত দু’দিনে মৃত্যু হল বহু মানুষের। গত দু’দিনে মহারাষ্ট্রের (Maharastra) পুণে ও পিম্পরি-চিঞ্চওয়াড়ে এলাকায় ১৮ জনের মৃত্যু (Death) হয়েছে বলে খবর। এখনও বহু মানুষ অসুস্থ রয়েছেন বলে খবর। এদিকে বিষমদ বিক্রির অভিযোগে ৮ জনকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ (Police)।

জানা গিয়েছে, পিম্পরি-চিঞ্চওয়াড়ের ফুগেওয়াড়ি এলাকায় প্রথম বিষমদে মৃত্যুর খবর সামনে এসেছিল। এই জায়গায় গত ৪৮ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এছাড়া পুনের (Pune) হাদাপসার ও কালেপাদালে এলাকায় ৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এখনও আরও অনেকে অসুস্থ রয়েছেন বলে খবর। বিষমদ বিক্রির অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও খবর : প্রাথমিক শিক্ষক মামলায় বিরাট রায় সুপ্রিম কোর্টের

পুলিশের অনুমান ফুগেওয়াড়িতে আরও ৭ জনের মৃত্যু হয়েছে বিষমদের কারণে। তবে এখনও ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসেনি। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় কঠোর পদক্ষেপ করার কথা জানিয়েছে মহারাষ্ট্রের সরকার।

স্থানীয় সূত্রে খবর, বিষমদ পান করার পর বমি ও তীব্র পেটেব্যাথা শুরু করেন রোগীরা। এর পরেই তাঁদেরকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। তবে শেষ রক্ষা হয়নি। প্রথমে পুলিশে অভিযোগ জানালে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। তবে পুলিশের তরফে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মামলা দায়ের করে পদক্ষেপ করা হবে।

দেখুন অন্য খবর :

Latest News

মন্দির নাকি পার্টি অফিস নির্মাণ? বচসা থেকে দ্বন্দ্ব, হুলুস্থুল কাণ্ড গঙ্গারামপুরে

দক্ষিণ দিনাজপুর: মন্দির নির্মাণ (Temple Building) না বিজেপির পার্টি অফিস (BJP Party Office) গড়ে তোলা হবে, তা নিয়ে বিজেপির...

More Articles Like This