32 C
Kolkata

‘পাশে ছিলাম, আছি, থাকব,’ হকার উচ্ছেদ নিয়ে ক্ষোভ উগরে বড় বার্তা মমতার

Must Read

কলকাতা: আন্তর্জাতিক হকার দিবসের (International Hawker Day) আবহে হাওড়া ও শিয়ালদহ স্টেশন চত্বর সহ রাজ্যের একাধিক এলাকায় হকার উচ্ছেদ (Hawker Eviction) ঘিরে সরব হয়েছেন তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ বার্তায় তিনি হকারদের পাশে থাকার আশ্বাস দেন এবং উচ্ছেদ অভিযানের কড়া সমালোচনা করেন।

সরকারের ক্ষোভ প্রকাশ করে মমতা লেখেন, “যেভাবে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেই বিজেপি সরকার হকারদের উপর অত্যাচার চালাচ্ছে, উচ্ছেদ করছে, তাদের দোকান ভেঙে দিচ্ছে, তাদের চোখের জলকে তোয়াক্কা না করে তাদের পথে বসাচ্ছে সেটা দেখে আমি বিস্মিত, ক্রুদ্ধ, মর্মাহত। অত্যাচারীরা এর জবাব নিশ্চয়ই পাবে। আপনাদের পাশে ছিলাম, আছি, থাকব।”

আরও পড়ুন: কারা পাবেন ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের টাকা? কল্যাণীতে বৈঠক সেরে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

হকারদের অর্থনৈতিক গুরুত্বের কথাও তুলে ধরেন তৃণমূল নেত্রী। তাঁর কথায়, রাস্তার হকাররা তৃণমূল স্তরের অর্থনীতির প্রতীক। তাঁরা যেমন সাধারণ মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সহজলভ্য করে তোলেন, তেমনই বৃহৎ উৎপাদন ব্যবস্থার সঙ্গে সাধারণ মানুষের সংযোগও তৈরি করেন। তবে একইসঙ্গে নগর পরিকল্পনা এবং হকার ব্যবস্থার মধ্যে ভারসাম্য বজায় রাখার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

এদিকে হকার উচ্ছেদের প্রতিবাদে ইতিমধ্যেই আন্দোলনের পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। বুধবার ভোট-পরবর্তী হিংসা এবং হকার উচ্ছেদের প্রতিবাদে বিধানসভায় ধরনায় বসেন তৃণমূল বিধায়করা। দলনেত্রীর নির্দেশে বৃহস্পতিবার হাওড়া, শিয়ালদহ ও বালিগঞ্জে পৃথক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। শিয়ালদহ স্টেশন চত্বরে প্লাস্টিকের ত্রিপল পেতে চোঙ হাতে বিক্ষোভে সামিল হতে দেখা যায় তৃণমূলের তিন বিধায়ককে। দলীয় কর্মীদের নিয়ে তাঁদের এই প্রতীকী অবস্থান ঘিরে রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে।

দেখুন আরও খবর:

Latest News

MI ছেড়ে CSK-তে যাচ্ছেন হার্দিক পাণ্ডিয়া? সোশ্যাল মিডিয়ায় জল্পনা উসকে দিলেন অশ্বিন

ওয়েব ডেস্ক: এবারের আইপিএলে (IPL 2026) হতশ্রী পারফরম্যান্সের পর ফের প্রশ্নের মুখে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্ব। এবার নবম...

More Articles Like This